০৩:১১ পি.এম
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
সাক্ষ্যের সূচনা করে তিনি উল্লেখ করেন, তিনি আসামি জিয়াউল আহসানকে চেনেন। মামলার সঙ্গে সম্পর্কিত কিছু কাগজপত্র এবং ভিডিও সাক্ষ্য হিসেবে তিনি উপস্থাপন করবেন।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন: বিএনপিতে ফিরছেন কিনা, জানালেন রুমিন ফারাহানা
সাক্ষ্যগ্রহণের সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন তাসলিমা জাহান পপি। তিনি একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ একটি প্রতিবেদনও উপস্থাপন করেন।
নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন জিয়াউল আহসান।
গত ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা।
এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়।
আরও পড়ুন: ‘হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’—রাশেদ খান
এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যার ঘটনা।
দ্বিতীয় অভিযোগের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫ চোর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন