ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শেরপুর, ১৫ নভেম্বর ২০২৬ : আজ শ্রীবরদি উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় ভেনডার বডি স্প্রে জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার টাকা।

আজ রোববার, শ্রীবরদি উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোণা এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে শ্রীবরদি উপজেলার হাড়িয়াকোণা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ভেনডার বডি স্প্রে পাচারের চেষ্টা করছিল, কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ভেনডার বডি স্প্রে জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ১৭ লাখ ৯৬ হাজার টাকা।

বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান গাজী আতাউর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


পোশাক খাতের সমস্যা সমাধানে মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান গাজী আতাউর রহমানের

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান পোশাকশিল্পের চলমান সমস্যার সমাধানে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সতর্কতা, দায়িত্বশীলতা এবং ইনসাফের সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যদি মালিক ও শ্রমিক উভয় পক্ষ সতর্ক না থাকে, তাহলে দেশবিরোধী শক্তি এই খাতকে ঘিরে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমান উল্লেখ করেন, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের কঠোর পরিশ্রমের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি উদ্যোক্তা ও মালিকপক্ষের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে শুধুমাত্র মালিকপক্ষ কিংবা শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। প্রচলিত শ্রমিক রাজনীতির মালিক-শ্রমিক দ্বন্দ্বের ভিত্তিতে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পোশাকশিল্পকে টিকিয়ে রাখা এবং উন্নতিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় পক্ষকে সতর্কতা ও ইনসাফের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি বৈশ্বিক বিভিন্ন শক্তির নজর রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশ ও বাজার দখলে আগ্রহী বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। একই সঙ্গে দেশের পরাজিত শক্তিও পরিস্থিতির সুযোগ নিতে চাইছে। তাই দাবি আদায়ের ক্ষেত্রে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যা এ শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি বলেন, দেশের কর্মসংস্থানে পোশাকশিল্পের বিশাল ভূমিকা রয়েছে। যদি এ খাত ক্ষতিগ্রস্ত হয় বা আন্তর্জাতিক বাজার অন্য দেশগুলোর দখলে চলে যায়, তাহলে লাখো মানুষ নতুন করে বেকারত্বের মুখে পড়বে। তাই সরকার, মালিকপক্ষ ও শ্রমিক—সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ন্যূনতম মজুরি বোর্ডে ইনসাফের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থ বিবেচনা করা উচিত। বৈশ্বিক বাস্তবতার দোহাই দিয়ে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অস্বীকার করা যাবে না।

তিনি শ্রমিকদের রাষ্ট্রের প্রতি আস্থা রেখে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের সূত্র ধরে কোনো শ্রমিককে হয়রানি না করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়। তাই মালিকপক্ষকে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ মাসের সেতুর কাজ ৪১ মাসেও শেষ হয়নি, দু’বছর ধরে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


১৫ মাসের সেতুর কাজ ৪১ মাসেও শেষ হয়নি, দু’বছর ধরে বন্ধ

নেত্রকোনার কলমাকান্দা-দুর্গাপুর আঞ্চলিক সড়কের জিয়া খালের ওপর সেতু নির্মাণের কাজ ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৪১ মাস পেরিয়ে গেলেও তা সম্পন্ন হয়নি। বরং গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এর ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। ঝুঁকি নিয়ে বিকল্প স্টিলের সেতু ব্যবহার করে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প স্টিলের সেতুর ওপর দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। সড়কের বিভিন্ন অংশ খারাপ অবস্থায় আছে। কোথাও কোথাও জমে থাকা ধুলাবালি স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা-নাজিরপুর জিসি সড়কের ১ হাজার ৭৭৯ মিটার চেইনেজে কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল এলাকায় জিয়া খালের ওপর ৯৯ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২ মার্চ চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি।

চুক্তির নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কাজ শুরু হওয়ায় প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। সে অনুযায়ী ২০২৪ সালের ৪ জুনের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করলেও কাজ শেষ হয়নি। গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সেতুটি এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

এতে বর্ষা ও শুষ্ক—দুই মৌসুমে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে। বর্ষায় চলাচলে যেমন সমস্যা দেখা দেয়, তেমনি শুকনো মৌসুমে ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়ছেন। ধুলার কারণে ঘরেও স্বাভাবিকভাবে থাকা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা। অনেককে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান, এফডিসিতে হইচই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান, এফডিসিতে হইচই

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণে চিত্রনায়ক জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। তিনি জয়কে উদ্দেশ্য করে বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’ এই ঘটনার ফলে এফডিসিতে উত্তেজনার সৃষ্টি হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। যদিও এফডিসিতে উপস্থিত থাকা সত্ত্বেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কিছু সদস্য কর্মসূচিতে যোগ দেননি।

কর্মসূচির পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে হেলাল খান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। জয় তাঁর অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলেও হেলাল খান ক্ষোভ প্রকাশ করতে থাকেন। সেখানে উপস্থিত কয়েকজনকেও তিনি ফ্যাসিস্ট আখ্যা দেন। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন এই অভিনেতা।

জয় চৌধুরী এ ঘটনার বিষয়ে জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা মূলত ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। এছাড়া জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্যও তাঁদের সেখানে আসা। জয় বলেন, ডি এ তায়েবের পক্ষে কথা বলার কারণে এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। তবে জয় দাবি করেন, ওই ব্যক্তিদের এফডিসিতে আসা কিংবা মানববন্ধনে অংশ না নেওয়ার বিষয়ে ডি এ তায়েব নিজেও কিছু জানতেন না।

এদিনের মানববন্ধনে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫ বছর পর শুরু হচ্ছে জিয়াউর রহমান হত্যার বিচার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


৪৫ বছর পর শুরু হচ্ছে জিয়াউর রহমান হত্যার বিচার

দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সামরিক আদালতে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং বর্তমানে জীবিত একমাত্র সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন হত্যার দায় স্বীকার করার পর বিচার প্রক্রিয়াটি শুরু হওয়ার সুযোগ পেল।

গত জুলাই মাসে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন মেজর মোজাফফর। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের সশস্ত্র হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের হামলায় অংশ নেওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।

দীর্ঘ সাড়ে চার দশক পর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অবশেষে তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%