প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুর, ১৫ নভেম্বর ২০২৬ : আজ শ্রীবরদি উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় ভেনডার বডি স্প্রে জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার টাকা।
আজ রোববার, শ্রীবরদি উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোণা এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে শ্রীবরদি উপজেলার হাড়িয়াকোণা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ভেনডার বডি স্প্রে পাচারের চেষ্টা করছিল, কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ভেনডার বডি স্প্রে জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ১৭ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন