প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সামরিক আদালতে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং বর্তমানে জীবিত একমাত্র সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন হত্যার দায় স্বীকার করার পর বিচার প্রক্রিয়াটি শুরু হওয়ার সুযোগ পেল।
গত জুলাই মাসে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন মেজর মোজাফফর। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের সশস্ত্র হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের হামলায় অংশ নেওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।
দীর্ঘ সাড়ে চার দশক পর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অবশেষে তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন