১০:৪০ পি.এম
নেত্রকোনার কলমাকান্দা-দুর্গাপুর আঞ্চলিক সড়কের জিয়া খালের ওপর সেতু নির্মাণের কাজ ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৪১ মাস পেরিয়ে গেলেও তা সম্পন্ন হয়নি। বরং গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এর ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। ঝুঁকি নিয়ে বিকল্প স্টিলের সেতু ব্যবহার করে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প স্টিলের সেতুর ওপর দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। সড়কের বিভিন্ন অংশ খারাপ অবস্থায় আছে। কোথাও কোথাও জমে থাকা ধুলাবালি স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা-নাজিরপুর জিসি সড়কের ১ হাজার ৭৭৯ মিটার চেইনেজে কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল এলাকায় জিয়া খালের ওপর ৯৯ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২ মার্চ চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি।
চুক্তির নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কাজ শুরু হওয়ায় প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। সে অনুযায়ী ২০২৪ সালের ৪ জুনের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করলেও কাজ শেষ হয়নি। গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সেতুটি এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
এতে বর্ষা ও শুষ্ক—দুই মৌসুমে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে। বর্ষায় চলাচলে যেমন সমস্যা দেখা দেয়, তেমনি শুকনো মৌসুমে ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়ছেন। ধুলার কারণে ঘরেও স্বাভাবিকভাবে থাকা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা। অনেককে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন