ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইল বাংলাদেশ


ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইল বাংলাদেশ

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে নতুন শিল্প খাতের বিকাশে।

সরকার আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনা তুলে ধরেন।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত

মন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমানোর লক্ষ্যে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগলেও, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো তথা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন এবং জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদনও পাওয়া গেছে।

আরও পড়ুন: আবদুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

এছাড়া, উন্নয়ন প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে। এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: আশ্রয়প্রত্যাশীদের কেন রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে পাঁচটি ইউরোপের দেশ?

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ২ ইউপি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ২ ইউপি সদস্য নিহত

বগুড়ার কাহালুতে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন: পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। এই ঘটনায় তাদের সঙ্গে থাকা মোকিম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ, বাবর আলী এবং মোকিম মোটরসাইকেলে উপজেলা পরিষদে দফতরের কাজে যাচ্ছিলেন। তারা যখন দরগাহাটা-অলোড়া সড়কের পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছান, তখন পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনার ফলে ঘটনাস্থলেই ইউপি সদস্য বাবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছেদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

‎

‎

এ বিষয়ে কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহত মোকিম বর্তমানে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে সেটি আটক করা সম্ভব হয়নি।

কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত দুজনের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামী বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পাবনায় গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামী বিরুদ্ধে

পাবনার ফরিদপুরে শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক অবস্থায় রয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম (৪০) ওই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।

জানা গেছে, ২১ বছর আগে একই গ্রামের বাহাদুর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। ১৩ বছর আগে জহুরুল ইসলাম তার প্রথম স্ত্রী শিল্পী খাতুনকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরপর জহুরুল শিল্পীকে রেখে ঢাকা চলে যান। সাত বছর পর আবার শিল্পী খাতুনের কাছে আসেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

গত ১২ নভেম্বর জহুরুল আবার শিল্পী খাতুনের কাছে আসেন। ঘটনার রাতে জহুরুল স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে অমানুষিক অত্যাচার করেন। এ সময় শিশু কন্যা মিথিলাকেও মেরে ফেলার হুমকি দেন তিনি। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছোট ভাই শিপন আলী জানান, নেশার টাকা না পেয়ে জহুরুল তার বোনকে রাতভর নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন। তার দাবি, বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিলেন জহুরুল। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, ‘নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের নীরব ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ভারতের নীরব ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ভারত হচ্ছে সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যারা মানুষ হত্যা করে পালিয়ে গিয়েছে, ভারত তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। তবে, এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই বক্তব্য প্রদান করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। যারা দেশের বাইরে পালিয়ে রয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে; অন্যদিকে, যারা দেশে রয়েছে, তাদের বিরুদ্ধে শুধু কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন হিসেবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, তবে এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন থাকতে হবে, যেন তাদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারো নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে, রায় কার্যকর করার জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির ভূস্বর্গ: কাদের গনি চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির ভূস্বর্গ: কাদের গনি চৌধুরী

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির এক ভূস্বর্গ। বিশ্বের অন্যান্য স্থানে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, মাঝে মাঝে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভূস্বর্গটিকে উত্তপ্ত করার চেষ্টা করে। আমাদের এই দুষ্টচক্রটিকে চিহ্নিত করতে হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী আরও বলেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে অংশগ্রহণ করেন। আমরা সবাই এখানে একটি পরিবারের মতো বাস করি।

তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলন, নব্বই কিংবা জুলাই গণঅভ্যুত্থানেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংগীত ভুবনে লালন, রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মরমি, মুর্শিদি, মাইজভান্ডারি, কাওয়ালি ও বাউল গানের সহাবস্থান বিদ্যমান। বাউল দর্শন ও সুফিবাদের প্রভাব দেশের মানুষকে উদার এবং মানবতাবাদী হতে শিখিয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীউ মন্দির ও আর্মেনীয় গির্জা প্রমাণ করে, প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডে নানা সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে।

বাসসের প্রধান সম্পাদক বলেন, আমাদের মনে রাখতে হবে, একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না, হারিয়ে যায় একটি সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

কাদের গনি চৌধুরী আরও বলেন, গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন। সেখানে রেইনবো নেশন বলতে একটি অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল এবং জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এই ব্যবস্থায় সংখ্যাগুরু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উভয়ের সমান মালিকানা থাকবে। কোনো বৈষম্য থাকবে না।

তিনি বলেন, সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম। এদেশে প্রতিটি মানুষের সমান মালিকানা রয়েছে। সেই বোধ থেকে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে মর্যাদার আসনে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।

হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এইচএমআর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

এ সময় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%