প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ভারত হচ্ছে সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যারা মানুষ হত্যা করে পালিয়ে গিয়েছে, ভারত তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। তবে, এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই বক্তব্য প্রদান করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। যারা দেশের বাইরে পালিয়ে রয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে; অন্যদিকে, যারা দেশে রয়েছে, তাদের বিরুদ্ধে শুধু কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন হিসেবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, তবে এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন থাকতে হবে, যেন তাদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারো নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে, রায় কার্যকর করার জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন