০১:৩০ পি.এম
মোবাইল কোর্টের কার্যকারিতা অধিকতর বৃদ্ধি করার উদ্দেশ্যে গৃহীত সুপারিশমালা বাস্তবায়ন সংক্রান্ত দ্বিতীয় সভা মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভাটি সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সভা। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখা থেকে গত ১১ নভেম্বর সভাটির নোটিশ জারি করা হয়েছে।
সভাটির নোটিশ অনুযায়ী, এবারের আলোচ্যসূচির মধ্যে রয়েছে প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ আলোচনা।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
সভায় অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের অনুলিপি পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন