প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ পাকিস্তানের লাহোর শীর্ষস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ৪৮৯, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ের ইঙ্গিত করে। অন্যদিকে, দূষিত বায়ুর শহরের তালিকায় একিউআই স্কোর ১৩৪ নিয়ে ঢাকার অবস্থান ১১তম।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) লাইভ প্রধান শহরগুলোর সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
তালিকা অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি রয়েছে। দিল্লির একিউআই স্কোর ২৪৫।
তৃতীয় অবস্থানে মিসরের কায়রোর স্কোর ২০১। তালিকার চতুর্থ স্থানে আফগানিস্তানের কাবুল রয়েছে, যার একিউআই স্কোর ১৭৫। পঞ্চম স্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ স্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম স্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম স্থানে চীনের চেংদু (১৬১), নবম স্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম স্থানে কাতারের দোহা (১৩৭) অবস্থান করছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৩৪।
এই স্কোরের কারণে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর ফলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ধরনের বায়ুদূষণ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
একিউআই স্কোর অনুযায়ী, সাধারণত ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১ থেকে ৫০০ স্কোরকে বিপজ্জনক পর্যায় হিসেবে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন