ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী আজ লালমনিরহাট সফরে, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে


প্রধানমন্ত্রী আজ লালমনিরহাট সফরে, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর সকাল ৯টায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুন: গাজীপুরের পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, আগুন নিয়ন্ত্রণে ৩ ইউনিটের চেষ্টা

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।

কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন: আয়নাঘরে নির্যাতন: গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় আকভানের কারণে আজ সেন্ট মার্টিনে যাচ্ছে না কোনো জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ঘূর্ণিঝড় আকভানের কারণে আজ সেন্ট মার্টিনে যাচ্ছে না কোনো জাহাজ

ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগরের উত্তাল অবস্থার প্রভাবে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়বে না। জেলা প্রশাসন বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। যারা আগে থেকে টিকিট কিনেছেন, তারা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। যদি সময়ের কারণে যাত্রা সম্ভব না হয়, তাহলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

তাসনীম জাহান আরও জানান, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। তাদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, "সমুদ্রে সংকেত থাকায় সাগর উত্তাল। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।"

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সাগরে থাকা সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে। চলতি মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


ঢাকায় আজ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার পূর্বে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা জরুরি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে তুলে ধরা হলো।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন ভবনের অডিটোরিয়ামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা

বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের দ্বিতীয় তলার হল আর ইভেন্টে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০২৫ সালের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরটিভিতে আজ টকশো, বাংলা ছায়াছবি ও সংগীতানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


আরটিভিতে আজ টকশো, বাংলা ছায়াছবি ও সংগীতানুষ্ঠান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩। আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানুন আরটিভিতে—

সকাল ৯টায় প্রচারিত হবে টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে আসছে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০ মিনিটে দেখানো হবে বাংলা ছায়াছবি ‘মায়ের দোয়া’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর, শাবানা প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘আমি একাই একশো’। এতে অভিনয় করেছেন মান্না, জনা প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে উপস্থাপিত হবে নির্বাচিত ধারাবাহিক নাটক।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শিশু-কিশোরদের জন্য বাংলা গানের প্রতিযোগিতামূলক আয়োজন ‘লিটল স্টার সিজন-২’ অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সন্ধ্যার সংবাদ’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ উপভোগ করতে পারবেন দর্শকরা।

রাত ৮টায় দেখানো হবে নির্বাচিত একক নাটক ‘পাগলা ঘোড়া’। এই নাটকে অভিনয় করেছেন আরশ খান, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’ সম্প্রচারিত হবে। এর রচনা করেছেন এথেম ওজিস্ক এবং পরিচালনা করেছেন চাগরি ভিলা লোস্ত্তভালি ও ওসমান তাসি।

রাত ১০টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’ দেখানো হবে। এর রচনা ও পরিচালনা করেছেন সুজিত বিশ্বাস। নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২৫ মিনিটে লাইভ ‘মিউজিক স্টেশন’ উপভোগ করতে পারবেন দর্শকরা।

রাত ১টায় প্রচারিত হবে ‘মধ্যরাতের সংবাদ’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল সার-কীটনাশকে উৎপাদন খরচ দ্বিগুণ, কৃষকের মাথায় হাত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


নকল সার-কীটনাশকে উৎপাদন খরচ দ্বিগুণ, কৃষকের মাথায় হাত

কুষ্টিয়ায় নকল কীটনাশকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে অনেক ব্যবসায়ী সার মজুত করে অধিক মূল্যে বিক্রি করছেন। এর ফলে, জমিতে আগের তুলনায় দ্বিগুণ সার ব্যবহার করলেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রশাসন নকল কীটনাশকের উৎপাদন ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র জানাচ্ছে, জমিতে পোকামাকড় দমনের জন্য দুবারের পরিবর্তে একই জমিতে পাঁচ থেকে সাতবার পর্যন্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এর ফলে, উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণে কৃষকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন।

কৃষকদের অভিযোগ, একসময় এক বিঘা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করে প্রত্যাশিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও তারা আশানুরূপ ফলন পাচ্ছেন না। একইভাবে, পোকামাকড় দমনে আগের তুলনায় কয়েক গুণ বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে।

তাদের দাবি, আসল পণ্যের মূল্য দিয়েও বাজার থেকে নিম্নমানের সার ও কীটনাশক কিনতে হচ্ছে। প্যাকেট কিংবা বোতল দেখে আসল ও নকল পণ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, উপজেলা প্রশাসন নকল ও অবৈধভাবে মজুদ করা সার-কীটনাশকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গত ১ নভেম্বর নিমতলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করার পাশাপাশি কীটনাশক জব্দ করা হয়। পরদিন গোপালপুরে বিআরপি এগ্রো থেকে প্রায় আট লাখ টাকার পণ্য জব্দ করেছে প্রশাসন। এছাড়া ৫ নভেম্বর সুলতানপুরে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%