প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর সকাল ৯টায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।
পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।
কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন