প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগরের উত্তাল অবস্থার প্রভাবে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়বে না। জেলা প্রশাসন বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। যারা আগে থেকে টিকিট কিনেছেন, তারা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। যদি সময়ের কারণে যাত্রা সম্ভব না হয়, তাহলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
তাসনীম জাহান আরও জানান, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। তাদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, "সমুদ্রে সংকেত থাকায় সাগর উত্তাল। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।"
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সাগরে থাকা সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে। চলতি মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন