ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫


পাকিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১৫ জনের মৃত্যু ঘটেছে। জিও নিউজের প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন নিহত হন। নিরাপত্তা বাহিনী তাঁদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মাস্তুংয়ের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের সময় সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার তথ্যও পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, কিল্লি পাসান খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে।

সূত্রগুলো জানায়, বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা জানান, শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। খাইবার পাখতুনখাওয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু ঘটেছে খাইবার পাখতুনখাওয়ায়। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ১৫ বছর ধরে জরাজীর্ণ সেতুর ঝুঁকিতে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ফরিদপুরে ১৫ বছর ধরে জরাজীর্ণ সেতুর ঝুঁকিতে হাজারো মানুষ

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লাডাঙ্গী এলাকায় প্রায় ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ সেতু পড়ে আছে। সেতুটি মানিকোঠা বাজার ও চৌকদার বাজারের সংযোগ সড়কে অবস্থিত এবং এর বিভিন্ন অংশ ভেঙে গেছে। দুই পাশের রেলিংয়ের অধিকাংশই নেই। সেতুর ওপর এবং সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কংক্রিটের ঢালাই উঠে গেছে এবং বেরিয়ে পড়েছে রড। এমন অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। শীতের ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের অধিকাংশ রেলিং ভেঙে যাওয়ায় নিরাপত্তাবেষ্টনী নেই। সেতুটি তুলনামূলক সরু হওয়ায় বিপরীত দিক থেকে দুটি ছোট যানবাহন একসঙ্গে উঠলে চালকদের বিপাকে পড়তে হয়। সেতুর বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও পিচ্ছিল অংশ থাকার কারণে যানবাহন চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রেলিং না থাকায় সামান্য অসতর্কতায় যানবাহন সেতু থেকে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে এরশাদ সরকারের আমলে একনেকে অনুমোদনের পর সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ২০ মিটার দীর্ঘ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শফিক রহমান বলেন, "আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও চিকিৎসাপ্রার্থীদের এ পথ দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা সদর ও স্বাস্থ্যকেন্দ্রে যেতেও সেতুটি ব্যবহার করেন তারা। কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটির এমন অবস্থা থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।"

স্থানীয় ব্যবসায়ী আমির মিয়া বলেন, "সেতুর রেলিং ভেঙে যাওয়ার পাশাপাশি ওপরের অংশেও একাধিক গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ছোট যানবাহন চলাচল করে। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ এত বছরেও সেতুটি মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।"

অটোচালক আবুল হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেতুটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। রাতে চলাচল করা আরও কঠিন। এখন শীতের সময় ভোর ও রাতে ঘন কুয়াশায় সেতুর ভাঙা অংশগুলো ঠিকমতো দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।"

স্থানীয়দের অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার কথা একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) জানানো হলেও এত দিন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড বা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়নি। তাদের দাবি, দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। সম্ভব না হলে নতুন সেতু নির্মাণ করা হোক।

আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, "সেতুটির বেহাল অবস্থার বিষয়টি আমি একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি। উপজেলা এলজিইডি কার্যালয়েও লিখিতভাবে জানিয়েছি। সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এ বিষয়ে বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।"

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, "সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। এটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় স্থানীয় মানুষের চলাচলে যে দুর্ভোগ ও ঝুঁকি তৈরি হয়েছে, সেটিও আমাদের নজরে রয়েছে। তবে আশার কথা, সেতুটি নির্মাণের প্রস্তাব একনেকে ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। শিগগিরই সেখানে ২৪ ফুট প্রশস্ত নতুন সেতু নির্মাণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়

দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অপরিসীম। ব্যস্ত জীবনের বিভিন্ন দায়িত্বের মাঝে অনেক সময় জীবনসঙ্গীকে আলাদা করে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। একে অপরের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি করতেই প্রতিবছর ২২ নভেম্বর ‘শুভ দাম্পত্য দিবস’ উদযাপন করা হয়।

জাপানে এই দিনটি ‘ইই ফুফু নো হি’ নামে পরিচিত। মূলত বিবাহিত দম্পতিদের সম্পর্কের বন্ধনকে সম্মান জানানো এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই দিবসটি উদযাপন করা হয়। ২০২৬ সালে দিনটি পড়েছে রোববার।

যেভাবে শুরু হয়েছিল দিবসটি

শুভ দাম্পত্য দিবসের সূচনা ১৯৮৮ সালে। জাপানের উৎপাদনশীলতা কেন্দ্র দিবসটি চালু করে। ২২ নভেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি মজার কারণ। জাপানি ভাষায় তারিখটির সংখ্যাগুলোকে এমনভাবে উচ্চারণ করা যায়, যা ‘ইই ফুফু’ শব্দের সঙ্গে মিলে যায়। এর অর্থ ‘ভালো দম্পতি’।

এই শব্দের সঙ্গে মিল রেখেই দিনটি দাম্পত্য জীবনের সৌন্দর্য ও পারস্পরিক সম্পর্ক উদযাপনের উপলক্ষ হয়ে ওঠে।

যেভাবে উদযাপন করেন দম্পতিরা

দিনটি উপলক্ষে জাপানের অনেক দম্পতি একসঙ্গে সময় কাটান। কেউ প্রিয়জনকে উপহার দেন, কেউ বাইরে ঘুরতে যান, আবার কেউ একান্তে সময় কাটিয়ে পুরোনো স্মৃতি মনে করেন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের জন্যও দিনটিকে বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়।

দাম্পত্য জীবনে ছোট ছোট যত্ন ও আন্তরিকতার গুরুত্ব অনেক। তাই এই দিনে অনেকেই সঙ্গীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন, ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেন এবং সম্পর্ককে আরও সুন্দর করে তোলার প্রতিশ্রুতি দেন।

জাপান ছাড়িয়ে বিশ্বজুড়ে গুরুত্ব

শুভ দাম্পত্য দিবস মূলত জাপানকেন্দ্রিক হলেও বিশ্বের বিভিন্ন দেশের দম্পতিরাও দিনটির ভাবনার সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। কারণ, ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া—সুস্থ দাম্পত্য জীবনের এই ভিত্তিগুলো সব দেশে সমান গুরুত্বপূর্ণ।

দিনটি মনে করিয়ে দেয়, সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে শুধুমাত্র বড় কোনো আয়োজন বা উপহারের মাধ্যমে নয়; বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন, একে অপরের কথা শোনা এবং কঠিন সময়ে পাশে থাকার মধ্য দিয়ে।

তাহলে আজকের দিনে জীবনসঙ্গীকে একটু বেশি সময় দেওয়া, মনের কথা বলা কিংবা একটি আন্তরিক ধন্যবাদ জানানো সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার সুন্দর উপলক্ষ হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে। দেশটি সামরিক যোগাযোগ ও অংশীদারিত্ব অব্যাহত রাখার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি উন্মুক্ত এবং অবাধ পরিবেশ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে চায়।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এই আগ্রহের কথা জানায়।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।

বার্তার শুরুতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা।’ ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে।

এই প্রেক্ষাপটে, দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে

যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা লঙ্ঘন করার ফলে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারেন। এ বিষয়ে সতর্কবার্তা প্রদান করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশিদের জন্য এই সতর্কতা প্রকাশ করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, যদি আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান করেন, তাহলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞারও সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%