প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১৫ জনের মৃত্যু ঘটেছে। জিও নিউজের প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন নিহত হন। নিরাপত্তা বাহিনী তাঁদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, মাস্তুংয়ের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের সময় সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার তথ্যও পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, কিল্লি পাসান খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে।
সূত্রগুলো জানায়, বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা জানান, শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। খাইবার পাখতুনখাওয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু ঘটেছে খাইবার পাখতুনখাওয়ায়। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন