প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে। দেশটি সামরিক যোগাযোগ ও অংশীদারিত্ব অব্যাহত রাখার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি উন্মুক্ত এবং অবাধ পরিবেশ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে চায়।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এই আগ্রহের কথা জানায়।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।
বার্তার শুরুতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা।’ ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে।
এই প্রেক্ষাপটে, দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন