বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৯ এম
টাঙ্গাইলের কালিহাতীতে, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের মধ্যে রয়েছেন- শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭), রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮), খাদেম আলী (২৮) ও আব্দুল্লা হিল কাফি (২০)। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে, কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় এবং ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে, যিনি যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক।
রোববার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এই শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রায় চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, নজরুল ইসলাম এবং যুবদল নেতা আব্দুল্লাহ হেল কাফী। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর হাসান রুবেল ও মোহাম্মদ আজাদ মিয়া প্রমুখও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা নাইম। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশারগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা এবং দারুল কুরআন মহিলা মাদরাসার পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স মাঠে দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বেলা ১২টায় পবিত্র কুরআনের সবক প্রদান করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন লিটন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশারগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছাদেকুর রহমান।
দারুল কুরআনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ্, মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইসরাত জাহান হুমায়রা এবং তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ফাতেমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, তাড়াইল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মোশাহিদুর রহমান, তাড়াইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম আকন্দ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আবু জামাল, ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. কামরুজ্জামান, জামিয়া হুমায়রা (রা.) মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল কুরআনের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন, দিগদাইড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. সারোয়ার আলম, জাওয়ার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, পশ্চিম সাচাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাই, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বিএনপি নেতা হাজী উমর ফারুক, নান্দাইল উপজেলার জামিয়া আহাদিয়া বারুইগ্রামের শিক্ষা সচিব মাওলানা খাইরুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস মধু, তাড়াইল বিচিত্রা সম্পাদক ছাদেকুর রহমান রতন, ইসলামিক ফাউন্ডেশন তাড়াইল উপজেলার জিসি মো. নূরুল আলম, ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ফরিদ উদ্দিন, বাজিতপুর পাটুলী তাজভীদুল কুরআন মাদরাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল জলিল, তাড়াইল নিউ লাইফ হাসপাতালের জিএম মোহাম্মাদ আইয়ুব আলী, সাচাইল মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, তাড়াইল কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান হোসাইন, উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতি অর্জনকারী ও বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া এবং অ+ বা মুমতায পেয়ে উত্তীর্ণদের মাদরাসার পক্ষ থেকে ৬৮টি পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও উত্তীর্ণ আরো ১৪৬ জন শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার নলগাঁও বাজারের উত্তর পাশ থেকে মাটি ব্যবসায়ী ও ড্রাম ট্রাক চালক জয়দেবপুরের চান্দনা চৌরাস্তার মমতাজ উদ্দিনের পুত্র আলাউদ্দিনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর সদরের কড্ডার আফসার আলীর পুত্র ড্রাম ট্রাক চালক রাজুর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা এবং বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে
পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার
নিমতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি
চালাচ্ছে। চেকপোস্টে মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনকে
থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। মহাসড়কে
নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের
অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশের এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের এই
তৎপরতা মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ