প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার নলগাঁও বাজারের উত্তর পাশ থেকে মাটি ব্যবসায়ী ও ড্রাম ট্রাক চালক জয়দেবপুরের চান্দনা চৌরাস্তার মমতাজ উদ্দিনের পুত্র আলাউদ্দিনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর সদরের কড্ডার আফসার আলীর পুত্র ড্রাম ট্রাক চালক রাজুর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা এবং বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন