প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের কালিহাতীতে, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের মধ্যে রয়েছেন- শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭), রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮), খাদেম আলী (২৮) ও আব্দুল্লা হিল কাফি (২০)। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে, কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় এবং ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন