ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তাড়াইলে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


তাড়াইলে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কিশারগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা এবং দারুল কুরআন মহিলা মাদরাসার পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স মাঠে দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বেলা ১২টায় পবিত্র কুরআনের সবক প্রদান করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন লিটন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশারগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছাদেকুর রহমান।

আরও পড়ুন: কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দারুল কুরআনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ্, মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইসরাত জাহান হুমায়রা এবং তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ফাতেমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, তাড়াইল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মোশাহিদুর রহমান, তাড়াইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম আকন্দ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আবু জামাল, ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. কামরুজ্জামান, জামিয়া হুমায়রা (রা.) মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল কুরআনের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন, দিগদাইড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. সারোয়ার আলম, জাওয়ার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, পশ্চিম সাচাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাই, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বিএনপি নেতা হাজী উমর ফারুক, নান্দাইল উপজেলার জামিয়া আহাদিয়া বারুইগ্রামের শিক্ষা সচিব মাওলানা খাইরুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস মধু, তাড়াইল বিচিত্রা সম্পাদক ছাদেকুর রহমান রতন, ইসলামিক ফাউন্ডেশন তাড়াইল উপজেলার জিসি মো. নূরুল আলম, ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ফরিদ উদ্দিন, বাজিতপুর পাটুলী তাজভীদুল কুরআন মাদরাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল জলিল, তাড়াইল নিউ লাইফ হাসপাতালের জিএম মোহাম্মাদ আইয়ুব আলী, সাচাইল মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, তাড়াইল কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান হোসাইন, উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতি অর্জনকারী ও বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া এবং অ+ বা মুমতায পেয়ে উত্তীর্ণদের মাদরাসার পক্ষ থেকে ৬৮টি পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে ৫০ পয়েন্টে নতুন এআই ট্র্যাফিক সিগন্যাল বসছে

এছাড়াও উত্তীর্ণ আরো ১৪৬ জন শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার নলগাঁও বাজারের উত্তর পাশ থেকে মাটি ব্যবসায়ী ও ড্রাম ট্রাক চালক জয়দেবপুরের চান্দনা চৌরাস্তার মমতাজ উদ্দিনের পুত্র আলাউদ্দিনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুর সদরের কড্ডার আফসার আলীর পুত্র ড্রাম ট্রাক চালক রাজুর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা এবং বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট স্থাপন, যানবাহনে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট স্থাপন, যানবাহনে তল্লাশি

ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে

পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার

নিমতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি

চালাচ্ছে। চেকপোস্টে মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনকে

থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। মহাসড়কে

নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের

অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশের এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের এই

তৎপরতা মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা

রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে গরুর বাজার আজ সরগরম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


নিকলীতে গরুর বাজার আজ সরগরম

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারে প্রতি শনিবার গরুর হাট বসে। সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর ১ লা বৈশাখ থেকে ৩১ শে চৈত্র পর্যন্ত এসব গরুর হাটের বাজার ইজারা দেওয়া হয়ে থাকে। এর ধারাবাহিকতায়, সরারচর গরুর বাজারে বিভিন্ন ধরনের গরু বর্তমানে চড়া দামে বিক্রি হচ্ছে বলে বাজারের সূত্রে জানা গেছে।

এদিকে, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গরুর হাটে প্রচুর গরু উঠেছে বলে পাইকারদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। পাইকাররা জানিয়েছেন, আজ বুধবার গরুর বাজার অন্যান্য বাজারের তুলনায় বেচাকেনা খুবই সরগরম। ইজারাদারদের সূত্রে জানা গেছে, আজ বুধবারের বাজার অন্যান্য দিনের তুলনায় খুবই ভালো।

ছোট গরুর দাম ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা, মাঝারি গরুর দাম ১ লক্ষ্য টাকা থেকে ১ লক্ষ্য ২০ হাজার টাকা এবং বড় গরুর দাম ১ লক্ষ্য ৫০ হাজার টাকা থেকে শুরু করে কয়েকলক্ষ টাকা দামে বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, এই বাজারটি কয়েক কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা লাভের মুখ দেখতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে ৬০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


কুলিয়ারচরে ৬০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ লিটার চোলাই মদসহ মো: শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

অভিযানের সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো রিকশাও জব্দ করা হয়।

এই ঘটনায় কুলিয়ারচর থানায় আজ বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%