ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পুরোনো ছবি ছড়িয়ে প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলামের নামে অপপ্রচার: বাংলাফ্যাক্ট


পুরোনো ছবি ছড়িয়ে প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলামের নামে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটি ঘটনা শনাক্ত করেছে, যেখানে পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ২০০৭ সালে তোলা একটি ছবিকে খণ্ডিতভাবে ফেসবুকে প্রকাশ করে নাহরিন ইসলাম খানকে স্বৈরাচারের সহযোগী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে।

নাহরিন ইসলাম খান নিজে নিশ্চিত করেছেন যে, ছবিটি ২০০৭ সালে তোলা হয়েছে। ছবির মধ্যে থাকা ব্যানারে ডিবেট ফেডারেশনের নাম এবং ২০০৬-২০০৭ সাল উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য উপস্থাপন করে। পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪টি বগি উদ্ধার, চলছে রেললাইন সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪টি বগি উদ্ধার, চলছে রেললাইন সংস্কার

কুমিল্লা, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি উদ্ধার করার কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকারী দলের প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় এই উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে, যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বাসস’কে জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে কাজ শেষ হতে পারে। সংস্কার কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশন সংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ ৪ টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সিকিউরিটি ও অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


সাইবার সিকিউরিটি ও অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলা, ২২ অক্টোবর, ২০২৬ : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান জানিয়েছেন যে, সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মন্ত্রী বলেন, "সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।"

বুধবার রাতে ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, "আমরা এমনভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চাই— যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পান। আইন সংশোধনের এই কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই এ বিষয়ে আরও ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।"

ভোলা সদরের ২৯টি মণ্ডপে ২৯ লাখ টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন তথ্যমন্ত্রী। বুধবার রাতভর তিনি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোড পূজা মণ্ডপসহ মোট ৯টি মন্দির।

পরিদর্শনের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তা বিষয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, "সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দের সঙ্গে ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক এখন পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়।"

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান, যারা শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পূজা কমিটির নেতৃবৃন্দের বরাতে তিনি জানান, "এবার পূজা চলাকালে ভোলায় কোথাও কোনো নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"

সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, "কেবল সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী নয়—রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটলে তা প্রচলিত আইন অনুযায়ীই বিচার করা হবে।"

ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।

অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখায় তিনি জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাক্টওয়াচ: সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরার গুজব শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


ফ্যাক্টওয়াচ: সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরার গুজব শনাক্ত

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরার গুজবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক মনগড়া তথ্য শনাক্ত করেছে।

ফ্যাক্টওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবগুলোর মধ্যে তাদের মরদেহ দেশে ফেরার দাবি করা হয়েছে, পাশাপাশি ঘটনাটি চার মাস আগে ঘটেছে বলেও প্রচার করা হচ্ছে। এছাড়া, তাদের বিয়ের পর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথাও বলা হচ্ছে।

তবে তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, নিহত নজরুল ইসলাম অবিবাহিত ছিলেন। তিনি ২০২২ সালে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।

দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে ফ্যাক্টওয়াচ কাজ করে যাচ্ছে। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভিন্ন ঘটনার দাবি করে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


৩০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভিন্ন ঘটনার দাবি করে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : ধর্ম অবমাননার অভিযোগে ৩০টির বেশি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে ভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকে আগুনে পুড়তে থাকা কয়েকটি বাড়ির ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ধর্ম অবমাননার অভিযোগে ৩০টির বেশি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে ফ্যাক্টওয়াচের যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে, ভিডিওটির সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। এটি আসলে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘নব জাগরণ’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। গত ২৩ সেপ্টেম্বর ওই পেজে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে এর মিল রয়েছে। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘটে যাওয়া ধর্ষণ-সংক্রান্ত একটি ঘটনার ভিডিও।

এ বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনও পাওয়া গেছে। ওই প্রতিবেদনে, যা ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে, ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে একই মামলার আরও তিন আসামির বাড়িতে আগুন দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে একই মামলার আসামি ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

দৈনিক আজকের পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি ফ্যাক্টওয়াচকে জানান, ভিডিওটি নিয়ে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগের দৃশ্য। উল্লেখ্য, এ ঘটনায় ভুক্তভোগী ও আসামি—উভয় পক্ষই মুসলিম।

এছাড়া, সাম্প্রতিক সময়ে গফরগাঁওয়ে হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ কিংবা হামলার কোনো খবর নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। সার্বিক পর্যালোচনায় ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%