প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটি ঘটনা শনাক্ত করেছে, যেখানে পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ২০০৭ সালে তোলা একটি ছবিকে খণ্ডিতভাবে ফেসবুকে প্রকাশ করে নাহরিন ইসলাম খানকে স্বৈরাচারের সহযোগী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে।
নাহরিন ইসলাম খান নিজে নিশ্চিত করেছেন যে, ছবিটি ২০০৭ সালে তোলা হয়েছে। ছবির মধ্যে থাকা ব্যানারে ডিবেট ফেডারেশনের নাম এবং ২০০৬-২০০৭ সাল উল্লেখ রয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য উপস্থাপন করে। পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন