ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ১০ দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার সমর্থন


ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ১০ দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার সমর্থন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থা কনমেবল, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ‘সর্বসম্মত’ সমর্থন প্রদান করেছে। শুক্রবার এই তথ্য জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ইনফান্তিনো, বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করায় সমালোচনা শুনতে হয়েছে। তবে, আগামী মার্চে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে আফ্রিকা ও এশিয়ার সমর্থন এখনও তাঁর সঙ্গে রয়েছে।

ফিফার ২১১ সদস্য দেশের প্রত্যেকটি একটি করে ভোটের অধিকার রয়েছে। আগামী ১৮ মার্চ রাবাতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হতে হলে অন্তত ১০৬টি ভোট অর্জন করতে হবে।

আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

কনমেবলের সদস্য ১০টি দেশ রয়েছে। আফ্রিকার ৫৪টি এবং এশিয়ার ৪৬টি ভোট রয়েছে।

ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরো ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মধ্যে শনিবারের কোপা সুদামেরিকানার ফাইনাল সামনে রেখে বারানকিয়ায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে কনমেবল ইনফান্তিনোর ‘নেতৃত্ব’ এবং ফুটবলে তাঁর উদ্যোগে আসা ‘ইতিবাচক পরিবর্তনের’ প্রশংসা করেছে, যা ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে দেখা যাচ্ছে।

২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে ইনফান্তিনো একমাত্র প্রার্থী ছিলেন। তবে এবার তাঁর বিরুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন- ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।

আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান এবং মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে টুর্নামেন্ট চলাকালে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করার মতো বিষয়গুলোতে ইনফান্তিনো সমালোচনার সম্মুখীন হয়েছেন।

তবে, বেসরকারি বিনিয়োগকারীদের বিশ্বকাপে যুক্ত করার পরিকল্পনা নিয়ে উয়েফার প্রতিক্রিয়ার কারণে তিনি প্রথমবারের মতো বড় চাপের মুখে পড়েছেন। উয়েফার বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তাঁকে পরিকল্পনাটি প্রত্যাহার করতে হয়েছে।

উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ফিফার নেতৃত্বে ‘সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা তাঁর প্রচারণার মূল বিষয় হিসেবে সংস্থাটির প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: স্যান্ডপেপার কেলেঙ্কারির কারণে খাজা-ওয়ার্নারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ

যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

গত অক্টোবরে ফিফা আগামী চার বছরের জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনার কথা নিশ্চিত করেছে।

২০২৬ বিশ্বকাপ থেকে বাণিজ্যিকভাবে বড় আয় হওয়ার পর এই তহবিল থেকে ফিফার ২১১ সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ প্রদান করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ফিফার প্রতিটি সদস্য ফেডারেশনকে ২৫ মিলিয়ন ডলার করে দেওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বসম্মত সমর্থন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যারি কেইন তিন মাসের জন্য মাঠের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


হ্যারি কেইন তিন মাসের জন্য মাঠের বাইরে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শুক্রবার বুন্দেসলিগায় এফসি কোলনের বিরুদ্ধে অনুষ্ঠিত ড্র ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

প্রথমার্ধে মাইকেল অলিসের ডিফ্লেক্ট হয়ে আসা একটি ক্রসে পৌঁছানোর চেষ্টা করার সময় এই আন্তর্জাতিক ফুটবলার চোট পান। কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড আগে বলের নাগাল পেয়ে গেলে কেইনের বাঁ পায়ের সঙ্গে ধাক্কা লাগে।

বায়ার্নের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে বলা হয়, “শুক্রবার সন্ধ্যায় হ্যারি কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বায়ার্নের চিকিৎসক দলের করা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।”

ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল পরবর্তী সময়ে জানান, কেইন প্রায় তিন মাস খেলতে পারবেন না বলে তাদের ধারণা।

মাঠে কেইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ২০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন টম বিশফ। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান কেইন।

বায়ার্নের জন্য এই চোট একটি বড় ধাক্কা। ব্যালন ডি’অর জয়ের পর কেইন দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন।

মার্চের শেষ দিকে নরওয়ের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড আশা করে যে অধিনায়ক কেইন সুস্থ হয়ে উঠবেন।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর চ্যালেঞ্জ স্বীকার করে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে এবং এখন সেটাই মাঠে দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “এমন খেলোয়াড়দের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স প্রয়োজন, যারা হয়তো এখনো বায়ার্নে এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত নয়। পরিস্থিতিকে শক্তিতে পরিণত করতে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার অন্তর্ভুক্ত করল পিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার অন্তর্ভুক্ত করল পিসিবি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩৮ জন পুরুষ ক্রিকেটারের জন্য কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে। এই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকবে।

আজ প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিটি পিসিবির জন্য একটি নতুন পদক্ষেপ, যেখানে ঐতিহ্যবাহী এ, বি, সি ও ডি- এই চারটি গ্রেডের শ্রেণীবিন্যাস পদ্ধতি থেকে সরে এসে পাঁচটি স্বতন্ত্র বিভাগভিত্তিক কাঠামো চালু করা হয়েছে। খেলোয়াড়দের নির্দিষ্ট ফরম্যাটের ভিত্তিতে এই নতুন চুক্তি প্রদান করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত তালিকার ভিত্তিতে, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা সর্বোচ্চ স্তরের ট্র্যাক এবি- টেস্ট ও ওয়ানডে বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন। এই বিভাগে শুধুমাত্র এই দুই ক্রিকেটারকে রাখা হয়েছে।

অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক- এই দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসি’তে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ এবং হারিস রউফ স্থান পেয়েছেন।

শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল অন্তর্ভুক্ত হয়েছেন। আর টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত ট্র্যাক সিতে হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান এবং উসমান তারিক রয়েছেন।

এছাড়া, ১৯ জন উদীয়মান ক্রিকেটার নিয়ে ডেভেলপমেন্ট বিভাগ চালু করেছে পিসিবি। এই বিভাগে সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি এবং রাজাউল্লাহসহ অন্যান্য ক্রিকেটাররা অন্তর্ভুক্ত হয়েছেন।

কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত ক্রিকেটারদের তালিকা

চুক্তি (টেস্ট ও ওয়ানডে)

বাবর আজম ও সালমান আলী আগা

চুক্তি (টেস্ট)

আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল

চুক্তি (ওয়ানডে ও টি-টোয়েন্টি)

আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

চুক্তি (টি-টোয়েন্টি)

হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

চুক্তি (ডেভেলপমেন্ট)

আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজেব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চরভদ্রাসনে তারেক রহমানের জন্মদিন পালিত

চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার বাদ মাগরিব একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন, ওবায়দুল বারী দিপু, মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, কলেজ শাঁখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জন্মদিনের অনুষ্ঠানে প্রথমে দোয়া, দরুদ, কোরআন খানি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এবং সুষ্ঠভাবে দেশ পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়। মোনাজাত শেষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে একটি অনারম্বর আয়োজনে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে পরস্পরের মধ্যে সোহার্দ্যতা বাড়িয়ে তোলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে বিজিবির অভিযানে ১৭৫ আটক, ৪ কোটি ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মহেশপুরে বিজিবির অভিযানে ১৭৫ আটক, ৪ কোটি ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

ঝিনাইদহ, ২১ নভেম্বর ২০২৬ : মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে বিগত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে। একই সময়ে আনুমানিক ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অবিরাম প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করেছে বিজিবি।

গত ১ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনে সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিজিবির বিশেষ অভিযানে ৫৭৫ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবির পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এই সময়ে ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, "সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।" তিনি আরও জানান, "সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।" লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%