প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩৮ জন পুরুষ ক্রিকেটারের জন্য কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে। এই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকবে।
আজ প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিটি পিসিবির জন্য একটি নতুন পদক্ষেপ, যেখানে ঐতিহ্যবাহী এ, বি, সি ও ডি- এই চারটি গ্রেডের শ্রেণীবিন্যাস পদ্ধতি থেকে সরে এসে পাঁচটি স্বতন্ত্র বিভাগভিত্তিক কাঠামো চালু করা হয়েছে। খেলোয়াড়দের নির্দিষ্ট ফরম্যাটের ভিত্তিতে এই নতুন চুক্তি প্রদান করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত তালিকার ভিত্তিতে, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা সর্বোচ্চ স্তরের ট্র্যাক এবি- টেস্ট ও ওয়ানডে বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন। এই বিভাগে শুধুমাত্র এই দুই ক্রিকেটারকে রাখা হয়েছে।
অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক- এই দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসি’তে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ এবং হারিস রউফ স্থান পেয়েছেন।
শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল অন্তর্ভুক্ত হয়েছেন। আর টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত ট্র্যাক সিতে হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান এবং উসমান তারিক রয়েছেন।
এছাড়া, ১৯ জন উদীয়মান ক্রিকেটার নিয়ে ডেভেলপমেন্ট বিভাগ চালু করেছে পিসিবি। এই বিভাগে সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি এবং রাজাউল্লাহসহ অন্যান্য ক্রিকেটাররা অন্তর্ভুক্ত হয়েছেন।
কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত ক্রিকেটারদের তালিকা
চুক্তি (টেস্ট ও ওয়ানডে)
বাবর আজম ও সালমান আলী আগা
চুক্তি (টেস্ট)
আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল
চুক্তি (ওয়ানডে ও টি-টোয়েন্টি)
আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
চুক্তি (টি-টোয়েন্টি)
হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
চুক্তি (ডেভেলপমেন্ট)
আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজেব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন