০২:৩৪ পি.এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, ডায়াবেটিস এখন আর শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তিনি এ রোগের প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা করার জন্য এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিস মুক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য ধূমপান মারাত্মক ক্ষতির কারণ
তিনি আরও উল্লেখ করেন, আমাদের উচিত রাতে খাওয়ার পর ঘুমানোর পরিবর্তে কিছুটা হাঁটাহাঁটি করা। এতে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালিয়ে যেতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন