০৭:০২ পি.এম
শেরপুরে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কাঁচাবাজারের ইজারার টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পুলিশও রয়েছে।
শনিবার (৩১ অক্টোরব) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় সংঘর্ষটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের কাঁচাবাজারের ইজারার টাকা আদায় এবং নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের জামিন মেলেনি
এই সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন