ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা


শেরপুরে জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা

শেরপুর, ২৩ নভেম্বর ২০২৬ : জেলা কমিটির সভা আজ পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলা রেজিস্ট্রার মো. আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারবৃন্দ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন ডা. বিটু

সভায় সরকারি নির্দেশনার আলোকে পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ, জমির শ্রেণি বিভাজন, মৌজা মূল্যের হালনাগাদ তথ্য সংগ্রহ, সরেজমিন পরিদর্শন এবং গণশুনানি গ্রহণের মতো বিষয়গুলো নিয়ে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের এক লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ঘুষের এক লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান আটক

বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা।

দুদক কর্মকর্তারা সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার সামনে লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করেন।

আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।

২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।

ঠিকাদারের অভিযোগ, কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান (সিভিল) মোটা অংকের ঘুষ দাবি করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় তিনি ঠিকাদারকে নানাভাবে হয়রানি করছেন এবং কাজটি সঠিকভাবে বাস্তায়ন করতে দিচ্ছেন না। ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের ১ লক্ষ টাকাসহ হাতেনাতে আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাস্তবায়নকারী ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানাভাবে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ দাখিল করি। আজ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচালনা করি। এসময় ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটকের পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে হেফাজতে রাখা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করে হেফাজতে রাখতে বলেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সীমান্তে অভিযান, ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


কুমিল্লায় সীমান্তে অভিযান, ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চার কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনে বড়জ্বালা বিওপির একটি টহল দল ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করার জন্য অভিযান চালায়।

বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাত কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা। এ সময় ১৭৫ কোটি ছয় লাখ ৫৯ হাজার ১২৩ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্যও জব্দ করা হয়।

মাদক ও চোরাচালানি পণ্যসহ জব্দ করা মালামালের মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব ঘটনায় মোট ৬৫ জনকে আটক করা হয়েছে।

এছাড়া মানবপাচারবিরোধী অভিযানে বিজিবি পাঁচজনকে আটক করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সূচক ৮.৪১ পয়েন্ট কমে ৫৫৫৭.১৮ পয়েন্টে পৌঁছেছে, লেনদেন ৯২০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ডিএসইতে সূচক ৮.৪১ পয়েন্ট কমে ৫৫৫৭.১৮ পয়েন্টে পৌঁছেছে, লেনদেন ৯২০ কোটি টাকা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমে গেছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট হ্রাস পায়। তবে দিনের শেষে বাজারে ৯২০ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৫২১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ মোট ৩৭৮টি কোম্পানির ২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার ৯৪০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, ১৮৬টির শেয়ারদর কমেছে এবং ৭৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দরপতনের শিকার কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাওয়া কোম্পানির তুলনায় বেশি ছিল।

লেনদেনের দিক থেকে আজ শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, রানার অটোমোবাইলস, ফার ইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস ও সিটি ব্যাংক।

অন্যদিকে, দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- সোনারগাঁও টেক্সটাইল, হাওয়া ওয়েল টেক্সটাইলস, কনফিডেন্স সিমেন্ট, শ্যামপুর সুগার, বেক্সিমকো, তৌফিকা ফুডস, সিলভা ফার্মাসিউটিক্যালস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল ফিড ও ভিএফএস থ্রেড।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এএফসি অ্যাগ্রো, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স (বিডি), ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড (২০ মে ২০৪০), ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড (২৪ জুন ২০৪০), আমরা টেকনোলজিস, আজিজ পাইপস, আল-হাজ্ব টেক্সটাইল ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস।

এদিকে, দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন ৬ লাখ ৭৫ হাজার ২৫৫ কোটি ১৭ লাখ ৯ হাজার ৫৫২ টাকায় পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোচালক ও যাত্রীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোচালক ও যাত্রীর প্রাণ গেল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালক এবং এক যাত্রী পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং অন্যজন হলেন শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী লেনে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ এবং মতিনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%