প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালক এবং এক যাত্রী পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং অন্যজন হলেন শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী লেনে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ এবং মতিনকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন