মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:২৪ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার এবং থানায় অভিযোগের প্রেক্ষিতে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের মিলনায়তনে।
স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব। গত ০৪ নভেম্বর কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর থেকে আসা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক মোজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেন কাপাসিয়া থানায়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, ওই দিন আমার স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন। তিনি উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত রাজনৈতিক সমাবেশে ছিলেন।
এছাড়া, উক্ত রাজনৈতিক সমাবেশে স্ব-শরীরে উপস্থিত থেকে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক আইডিতে) লাইভ ভিডিও শেয়ার করেন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নন। তথ্য যাচাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামীকে আসামী করা হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলা মামলার শিকার হয়েছেন।
এছাড়া, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার স্বামী এবং আমার পরিবারের মানহানি ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। আমি আমার স্বামীর বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যবিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি, আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত পূর্বক ন্যায় বিচার করা হোক এবং আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হোক।
কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিতাভ জানান, এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পরপরই জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, কাপাসিয়ার ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয়, মূলত জোতভূমি থেকে গাছগুলো কর্তন করা হয়েছে। এর আগে আমরা জরিপ করেছি এবং আজও জরিপ করে নিশ্চিত হয়েছি। মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নই। স্বল্পসংখ্যক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজসম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত। বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন নামক শব্দটি ব্যবহার করা হয়েছে, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশা করি মহান আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের বোধশক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়েত দান করবেন। জনস্বার্থে ফেসবুকে সবাই বিষয়টি শেয়ার করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেছেন, হোটেল ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিরোধের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য। এর ফলে কর্মীদের অধিকার সুরক্ষা, সেবার মান উন্নয়ন এবং খাতটির টেকসই প্রবৃদ্ধি সম্ভব হবে।
তিনি বলেন, ‘সংঘাত নয়, সহযোগিতা; বৈরিতা নয়, সৌহার্দ্য'- এই নীতিগুলো অনুসরণ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে নবনির্বাচিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বিমানমন্ত্রী এসব কথা বলেন।
কর্মক্ষেত্রে বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি কর্মীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য দাবি-দাওয়া উত্থাপনের আহ্বান জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, ‘আপনাদের কোনো ন্যায্য অভিযোগ বা দাবি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান চাইতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি তুলে ধরতে হবে।’
মন্ত্রী বলেন, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির মূল চালিকাশক্তি।
বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং পর্যটন ও হোটেল খাতের অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত কর্মীদের ন্যায্য অধিকার সুরক্ষা, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
হোটেলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও ধারাবাহিক অগ্রগতিতে আপনাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অংশীদারত্ব রয়েছে।’
তিনি বলেন, সেবার মান বাড়াতে এবং বাংলাদেশের হোটেল খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদারে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।
নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে মন্ত্রী নেতাদের শ্রমিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি হোটেলের কার্যক্রমের দক্ষতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে ব্যবস্থাপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় একটি উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করতে পারে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়ন কমিটির নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়া নতুন করে ৬ হাজার ৫০০ জনেরও বেশি মিয়ানমার অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এই তথ্যটি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রকাশ করেছেন।
এটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে।
মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ ও ৭ ডিসেম্বর ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানোর জন্য তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন।’
তিনি আরও জানান, ‘ডিসেম্বর মাসে অতিরিক্ত ৫ হাজার ৩০৩ জনকে আকাশপথে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই যাতায়াতের খরচ মিয়ানমার সরকারের পক্ষ থেকে বহন করা হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নদীর বুকে ভেসে বেড়ায় রংধনুর সাতটি রং, আকাশে নয়। কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও নীল ও সবুজের অপূর্ব সমাহার দেখা যায়। দূর থেকে দেখলে মনে হবে, যেন স্বচ্ছ নদীর বুকে কেউ রংতুলির আঁচড়ে সাজিয়ে দিয়েছেন একটি জীবন্ত ক্যানভাস।
এমন বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কানো ক্রিস্টালস নদীতে। এই নদীটি তার অপূর্ব রঙের জন্য পরিচিত ‘পাঁচ রঙের নদী’ এবং ‘তরল রংধনু’ নামে।
কলম্বিয়ার সেরানিয়া দে লা ম্যাকারেনা অঞ্চলের ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদী। চারপাশে পাহাড়, সবুজ বনভূমি এবং পাথুরে জলপ্রবাহের মাঝে নদীর তলদেশে ফুটে ওঠে নানা রঙের বিচিত্র সমাহার। কোথাও লাল রঙের বিস্তীর্ণ আভা, আবার কোথাও হলুদ, সবুজ ও নীলের মায়াবী উপস্থিতি। সব মিলিয়ে, কানো ক্রিস্টালস প্রকৃতির এক অনন্য সৃষ্টি হয়ে উঠেছে।
কিন্তু নদীর পানি এই বিচিত্র রঙের সৃষ্টি হয় কীভাবে? এর পেছনে রয়েছে ‘ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা’ নামের একটি বিশেষ জলজ উদ্ভিদ। নদীর পাথুরে তলদেশে জন্মানো এই উদ্ভিদ সূর্যের আলো, পানির গভীরতা এবং আলোর প্রতিফলনের তারতম্যে বিভিন্ন রঙে ঝলমল করে। বিশেষ করে, সূর্যের আলো উপযুক্তভাবে পড়লে উদ্ভিদটির লালচে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। অন্যদিকে, শ্যাওলা এবং আশপাশের পরিবেশের কারণে কোথাও সবুজ আভা, আবার গভীর পানি ও ছায়ায় দেখা যায় নীলচে রং।
তবে বছরের সব সময় এই রঙের খেলা উপভোগ করা যায় না। সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে নদীটি সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠে। এ সময় পানির স্তর ও সূর্যের আলোর অনুকূল অবস্থায় জলজ উদ্ভিদটির রং সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। বছরের অন্য সময়ে পানির স্তর ও উদ্ভিদের অবস্থার পরিবর্তনে রঙের তীব্রতা কমে যায়।
প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে কানো ক্রিস্টালসে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়। পরিবেশের ক্ষতি এড়াতে নির্দিষ্ট নিয়ম মেনে নদী ও আশপাশের এলাকায় ঘুরতে হয়। কিছু নির্দিষ্ট স্থানে সাঁতারের সুযোগ থাকলেও নদীর সব অংশে পানিতে নামার অনুমতি নেই।
প্রকৃতির এই রঙিন আয়োজন সত্যিই বিরল। আকাশের রামধনু যেমন ক্ষণিকের অতিথি, তেমনি কানো ক্রিস্টালস নদীর বুকে ফুটে ওঠা রঙের সমাহার প্রকৃতির এক বিস্ময়কর উপহার। পাহাড়, জঙ্গল এবং স্বচ্ছ পানির মাঝে এই নদী যেন প্রমাণ করে, প্রকৃতিই পৃথিবীর সবচেয়ে নিপুণ শিল্পী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টানা কয়েক সপ্তাহের শ্রমিক অসন্তোষের পর অবশেষে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। আজ (মঙ্গলবার) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি চালু হয়নি।
শিল্প পুলিশ এবং কারখানা সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও ৯টি কারখানায় তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান কর্মবিরতি ও বিক্ষোভের কারণে আজও আশুলিয়া শিল্পাঞ্চলের ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। যেসব কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলোর কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ