প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) বেঙ্গালুরুর উলসুরের কনরাড হোটেলের তৃতীয় তলায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুইজন নাগরিক যথাক্রমে জার্মান এবং স্লোভাকিয়ার ছিলেন। সুইমিং পুলে তাদের উদ্ধার করতে গিয়ে হোটেলের দুই কর্মচারীও আহত হন। আহতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক।
নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭), যিনি লুফথানসা এয়ারলাইনসের কর্মী ছিলেন। অপরদিকে, স্লোভাক নাগরিক জুরাজ হরভাট (৪৫) ছিলেন প্রযুক্তি জায়ান্ট আইবিএম-এর একজন প্রজেক্ট ম্যানেজার।
এনডিটিভি জানাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটে।
নিহত জার্মান নাগরিকের সিলভিয়া অটোয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীরা সুইমিং পুল থেকে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে ডুবে যান।
হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে সুইমিং পুলের যথাযথ রক্ষণাবেক্ষণ না করার জন্য এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন