০৩:৩১ পি.এম
লক্ষ্মীপুর, ৩১ অক্টোবর, ২০২৬ : জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজির ধাক্কায় নিহত হয়েছেন আবদুল মালেক (৫০) নামে স্থানীয় এক কৃষকদল নেতা।
নিহত আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি রমজান আলীর পিতা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার
স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় রাস্তা পার হওয়ার সময় আবদুল মালেককে একটি সিএনজি গাড়ি ধাক্কা দেয়। এই ঘটনায় আবদুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। একই সাথে সিএনজি চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন