ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


পিরোজপুরে আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর, ৩১ অক্টোবর, ২০২৬ : পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা বার ইউনিটের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অহ্ববায়ক নজরুল ইসলাম খান।

আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

ফোরামের আহ্বায়ক অ্যাড. নিজামউদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আকরাম আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আবুল কালাম আকন।

বক্তারা এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত বক্তারা আগামী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্যসহ জেলা বারের আইনজীবীরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে মার্কিন বিচারকের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে মার্কিন বিচারকের আপত্তি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বিশাল বিজয় তোরণ নির্মাণের পক্ষে সরকারের দেওয়া ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

শুক্রবার শুনানির সময় জেলা আদালতের বিচারক তানিয়া চুটকান সরকারের আইনজীবীদের কাছে জানতে চান, এই তোরণ নির্মাণের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি কীভাবে যুক্ত।

তিনি উল্লেখ করেন, প্রকল্পটির পক্ষে যুক্তি তুলে ধরার সময় সরকার আগে কখনো জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আনেনি। এবারই প্রথম এ ধরনের যুক্তি দেওয়া হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ওয়াশিংটনে ২৫০ ফুট (৭৬ মিটার) উচ্চতার একটি বিশাল সাদা রঙের বিজয় তোরণ নির্মাণ করা হবে। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত ‘আর্ক দ্য ট্রায়ম্ফ’-এর আদলে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

প্রথমবার প্রকল্পটি ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প জাতীয় নিরাপত্তার কোনো বিষয় উল্লেখ করেননি। তবে পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তোরণটিতে অত্যাধুনিক সামরিক স্থাপনা থাকবে। সেখানে ড্রোন ও স্নাইপার সদস্য মোতায়েনের ব্যবস্থাও রাখা হতে পারে।

শুনানিতে বিচারক চুটকান বলেন, হোয়াইট হাউসে একটি বিশাল বলরুম নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরার সময়ও ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে জাতীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছিল। তবে শুধু জাতীয় নিরাপত্তার কথা বললেই কোনো প্রকল্পের পক্ষে সেই যুক্তি স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য হয়ে যায় না।

এ সময় মার্কিন বিচার বিভাগের আইনজীবী রবার্ট স্ট্যান্ডার বলেন, তোরণ নির্মাণ প্রকল্পটি বর্তমান প্রশাসনের কাছে অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত।

প্রস্তাবিত তোরণ নির্মাণ বন্ধের দাবিতে আদালতে মামলা করেছে ভিয়েতনাম যুদ্ধের একদল সাবেক মার্কিন সেনাসদস্য। আগামী সপ্তাহের শুরুতেই এর নির্মাণকাজ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মামলাকারীদের আইনজীবী ওয়েন্ডি লিউ আদালতে বলেন, তোরণটি আকারে এতটাই বিশাল হবে যে এটি লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির মধ্যকার দৃশ্যমান সংযোগ আড়াল করে দিতে পারে। লিংকন মেমোরিয়াল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। অন্যদিকে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে সমাহিত রয়েছেন দেশটির কয়েক লাখ সামরিক বাহিনীর সদস্য।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নিজের ব্যক্তিগত ছাপ রাখতে ট্রাম্প বেশ কয়েকটি বড় উন্নয়ন ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন। প্রস্তাবিত বিজয় তোরণ তারই একটি।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ। এ জন্য প্রেসিডেন্টের বাসভবনের একটি সম্পূর্ণ অংশ ভেঙে ফেলা হয়েছে।

এ ছাড়া ন্যাশনাল মলের বিশাল জলাধার ‘রিফ্লেক্টিং পুল’ সংস্কারের কাজও চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংস্কার প্রকল্পের মাধ্যমে জলাধারটির ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।

ট্রাম্প ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট গলফ কোর্স ‘ইস্ট পোটোম্যাক গলফ লিংকস’-এর আধুনিকায়নের প্রস্তাবও দিয়েছেন। তবে এ প্রকল্প নিয়েও আইনি বিরোধ চলছে। শুক্রবার এ মামলার দায়িত্বে থাকা বিচারক তদন্ত শুরু করেছেন। প্রশাসনের আইনজীবীরা আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখতেই এ তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও শিল্পকলা কেন্দ্র ‘কেনেডি সেন্টার’-এর দেয়ালে একসময় ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছিল। তবে আদালতের নির্দেশে পরে সেই নাম সরিয়ে ফেলা হয়।

প্রস্তাবিত বিজয় তোরণ নির্মাণ বন্ধে করা মামলার বিষয়ে বিচারক চুটকান শুক্রবারই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। তবে তিনি জানিয়েছেন, দ্রুত এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের সংখ্যা শূন্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের সংখ্যা শূন্য

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এই বছর ৯ হাজার ৩৯০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এই বছর ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবারের পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৯ হাজার ১৩ জন কমেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি বোর্ডের এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


কারিগরি বোর্ডের এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন, যা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ৮৮৬ জন শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৫০ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯ জন ছাত্র এবং ১৭ হাজার ৭৯০ জন ছাত্রী।

ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

এ বছর ছাত্রদের মধ্যে ১৮০ জন এবং ছাত্রীদের মধ্যে ৭০৬ জন জিপিএ-৫ পেয়েছেন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১ হাজার ৮৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯টি সাধারণ বোর্ডে এইচএসসি পাসের হার ৫১.৬২ শতাংশ, ছাত্রীরা এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


৯টি সাধারণ বোর্ডে এইচএসসি পাসের হার ৫১.৬২ শতাংশ, ছাত্রীরা এগিয়ে

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫১.৬২ শতাংশে পৌঁছেছে।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে পাসের হার এবং সংখ্যা উভয় দিক থেকেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় ৯টি বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

ছাত্র ও ছাত্রীদের পাসের চিত্র

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছর ৪ লাখ ৮৩ হাজার ১৯১ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন; পাসের হার ৪৭.১৪ শতাংশ।

অন্যদিকে, ৫ লাখ ৬৫ হাজার ৩৩৯ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন; পাসের হার ৫৫.৪৫ শতাংশ। ফলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়ে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীরা শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সাধারণ বোর্ডগুলোতে জিপিএ-৫ পাওয়া ৩৫ হাজার ৯৪৮ জনের মধ্যে ছাত্র ১৮,১৫৫ জন এবং ছাত্রী ১৭,৭৯৩ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪,৬১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১,৬২৮টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিয়েছে। দেশের সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশদ্বারে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা নিশ্চিত করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এবং সারা দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ফলাফল মূল্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%