ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

লং মার্চ না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী


লং মার্চ না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করা যায়। তিনি বলেন, "লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর" গুরুত্ব রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে।" তিনি উল্লেখ করেন, সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নুরন্নবীর পদত্যাগ

এসময় গণতন্ত্রের সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমদ। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।

সাংবিধানিক সংস্কারের জন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে। তিনি বলেন, ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, "জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে।" তিনি উল্লেখ করেন, এ জন্য রাজনৈতি ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।

আরও পড়ুন: শিথিলের দিনেও আবরোধ চলছে দীঘিনালা-সাজেক সড়কে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাগঞ্জের কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


মির্জাগঞ্জের কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে বর্তমানে ৮ জন শিক্ষক কর্মরত আছেন। তবে এবারের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছেন মাত্র একজন শিক্ষার্থী। সেই একমাত্র শিক্ষার্থীও পরীক্ষায় পাস করতে পারেননি। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়ে ফলাফলে পাসের ঘর শূন্য রেখেছেন।

কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৮ জন শিক্ষক রয়েছেন। কিন্তু দীর্ঘ ২৪ বছর অতিবাহিত হওয়ার পরেও কলেজটির নিজস্ব পাকা একাডেমিক ভবন গড়ে ওঠেনি। টিনশেড ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। এই কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হন না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ওই শিক্ষার্থীর নাম রাজু আহমেদ, যিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারালেন কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারালেন কেইন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বর্তমান ভোটিং পদ্ধতি চালু হওয়ার পর ব্যালন ডি’অর পুরস্কারটি সবচেয়ে কম ব্যবধানে জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত ভোটের ফলাফল থেকে জানা যায়, কিলিয়ান এমবাপ্পেকে ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে ইংল্যান্ডের এই ফুটবল তারকা পুরস্কারটি অর্জন করেছেন।

শুক্রবারের প্রকাশনায় ভোটের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ম্যাগাজিনটির মাধ্যমে।

বায়ার্ন মিউনিখের খেলোয়াড় কেইন ১০০ জন বিচারকের মধ্যে ৪০ জনের প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত হন। মোট ১,০৫৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি পুরস্কারটি জিতেছেন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মাননা অর্জন করলেন কেইন।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এবং জাতীয় দলের অধিনায়ক এমবাপ্পে ২৩ জন বিচারকের প্রথম পছন্দ ছিলেন। তিনি মোট ১,০২৭ পয়েন্ট সংগ্রহ করেছেন।

বর্তমান পদ্ধতিতে সবচেয়ে কম ব্যবধানের রেকর্ডটি ২০২৪ সালে ছিল। ওই বছর ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর ফরোয়ার্ড ওসমান দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্ট বেশি পেয়ে ছিলেন।

এবারের গ্রীষ্মে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের ভোটে ৮৮১ পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। কেইনের চেয়ে ১৭৪ পয়েন্ট কম পেয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।

পুরুষদের ক্ষেত্রে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এবং নারীদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ ৬ গ্রেফতার, ২ মাইক্রোবাস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ ৬ গ্রেফতার, ২ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পুলিশ আন্তঃজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানা গেছে।

আজ চট্টগ্রাম জেলা পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সোহাগ, সাহিদ হোসেন ওরফে শিবলু, মো. শামসুদ্দিন, মো. মোজাম্মেল হক, মো. ইউনুস এবং মো. সাইফুল ইসলাম স্বপন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের টিএস রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়েছিল। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।

এরপর গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজ চাঁদপুর জেলায় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন এবং এ সময় জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের সময় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

অভিযানের সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

এ অভিযানে চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার, ক্যাব সদস্য বিপ্লব সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%