প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বর্তমান ভোটিং পদ্ধতি চালু হওয়ার পর ব্যালন ডি’অর পুরস্কারটি সবচেয়ে কম ব্যবধানে জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত ভোটের ফলাফল থেকে জানা যায়, কিলিয়ান এমবাপ্পেকে ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে ইংল্যান্ডের এই ফুটবল তারকা পুরস্কারটি অর্জন করেছেন।
শুক্রবারের প্রকাশনায় ভোটের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ম্যাগাজিনটির মাধ্যমে।
বায়ার্ন মিউনিখের খেলোয়াড় কেইন ১০০ জন বিচারকের মধ্যে ৪০ জনের প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত হন। মোট ১,০৫৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি পুরস্কারটি জিতেছেন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মাননা অর্জন করলেন কেইন।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এবং জাতীয় দলের অধিনায়ক এমবাপ্পে ২৩ জন বিচারকের প্রথম পছন্দ ছিলেন। তিনি মোট ১,০২৭ পয়েন্ট সংগ্রহ করেছেন।
বর্তমান পদ্ধতিতে সবচেয়ে কম ব্যবধানের রেকর্ডটি ২০২৪ সালে ছিল। ওই বছর ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন।
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর ফরোয়ার্ড ওসমান দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্ট বেশি পেয়ে ছিলেন।
এবারের গ্রীষ্মে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের ভোটে ৮৮১ পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। কেইনের চেয়ে ১৭৪ পয়েন্ট কম পেয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
পুরুষদের ক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এবং নারীদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন