ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের


গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন, জনগণের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে।

আজ রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের জন্য মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জনসেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: বড়দিনের জন্য দুই কোটি অনুদানের বদলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

তিনি উল্লেখ করেন, ‘আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মী নই, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’ জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জন্য সহজ এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। নগরবাসীর সহযোগিতার কারণেই এ কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: রাজপথে সরকারকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি; ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি; ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : আগামীকাল জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে দেশে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই বছর ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার’ প্রদান করা হবে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উল্লেখ করেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের যুব দিবসে যুবদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবেলায় সারা দেশে ১২,০০০ রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

এছাড়া যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে একটি বিশাল ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে ৩,০০০ থেকে ৫,০০০ জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের যুববান্ধব বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়া সারা দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম, খালখনন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ ইত্যাদি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম পুলিশ মহাসমাবেশের নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গ্রাম পুলিশ মহাসমাবেশের নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান আগামী ৭ নভেম্বর ঢাকায় পরিবর্তন করা হয়েছে। নতুন নির্ধারিত ভেন্যু হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড।

গ্রামপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা নির্ধারিত পোষাক পরিধান করে ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টার মধ্যে মহাসমাবেশ স্থলে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার একটি পত্রে এই নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সকল উপ-পরিচালককে প্রদান করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর ২০২৬ তারিখে শের-ই-বাংলা নগরস্থ সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ড’ তেজগাঁও, ঢাকা-১২১৫ তে অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ আটক দুলাল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ আটক দুলাল মিয়া

নেত্রকোণা, ৩১ অক্টোবর, ২০২৬ : কলমাকান্দা উপজেলায় অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি সহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে, বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামের দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ৫শ’ রুপি মূল্যমানের ৮শ’ ৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটগুলোর মোট পরিমাণ ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

আটক হওয়া দুলাল মিয়া ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাসসকে জানানো হয়েছে যে, এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট, ৩১ অক্টোবর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

শনিবার, জয়পুরহাট পৌরসভা এবং ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০-শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য নিজ নিজ বাড়িঘর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অভিযান চলাকালে জয়পুরহাট শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় এবং পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%