প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাট, ৩১ অক্টোবর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
শনিবার, জয়পুরহাট পৌরসভা এবং ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০-শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য নিজ নিজ বাড়িঘর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযান চলাকালে জয়পুরহাট শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় এবং পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন