প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সউদী আরবের সরকার দুই সউদী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ এবং সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদানের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তারা হলেন ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলি কুরাইরিস। উভয়েই সউদী নাগরিক।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উক্ত দুই ব্যক্তি একাধিক সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন। এসব অপরাধের মধ্যে রয়েছে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা বাহিনীর যানবাহনে গুলিবর্ষণ, অবৈধ অস্ত্র ও তাজা গোলাবারুদ মজুত রাখা এবং সউদী আরবের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালাতে অর্থায়ন ও সহায়তা প্রদান।
নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি উপযুক্ত আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন এবং বিবেচনামূলক শাস্তি (তাজির) হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এই রায় আপিল আদালত এবং সুপ্রিম কোর্টেও বহাল থাকলে তা চূড়ান্ত হয়। পরবর্তীতে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ১৪ নভেম্বর (শনিবার) সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামি আইন বাস্তবায়নে সউদী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এছাড়া মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামি শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন