সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৪০ এম
প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাসই আমাদের নতুন দিগন্তের দিকে পথনির্দেশ করে।
আজ সোমবার (২২ নভেম্বর), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার প্রেক্ষিতে ইতিহাসে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
১৭৪৪ সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭৮৩ সালে অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৮৭৩ সালে ফরাসি সেনাবাহিনী ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে।
১৮৯০ সালে নেদারল্যান্ডস থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে প্রত্যাহার করে।
১৯১৬ সালে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসনে আরোহণ করেন।
১৯১৯ সালে দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২২ সালে রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার তার বই নিষিদ্ধ করে।
১৯৩৬ সালে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৪ সালে ব্রিটেনে প্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৯৫ সালে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৭ সালে ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৫৫৩ সালে ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্মগ্রহণ করেন।
১৭৬০ সালে ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী জন্মগ্রহণ করেন।
১৮০৪ সালে ফ্রাংক্লিন পিয়ের্স, যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
১৮৩৭ সালে জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালস, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ জন্মগ্রহণ করেন।
১৮৬০ সালে ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন।
১৮৮৭ সালে হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ জন্মগ্রহণ করেন।
১৮৯৭ সালে নীরদচন্দ্র চৌধুরী, খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন।
১৯০৭ সালে বৈদ্যনাথ ভট্টাচার্য, বাণীকুমার নামেই পরিচিত বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিওর প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন।
১৯২২ সালে ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন।
১৯২৫ সালে বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান জন্মগ্রহণ করেন।
১৯২৬ সালে সত্য সাঁই বাবা, ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ জন্মগ্রহণ করেন।
১৯৩০ সালে গীতা দত্ত, বাঙালি সঙ্গীতশিল্পী জন্মগ্রহণ করেন।
১৯৩৫ সালে ভ্লাডিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী জন্মগ্রহণ করেন।
১৯৪১ সালে ফ্রাঙ্কো নিরো, ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক জন্মগ্রহণ করেন।
১৯৫০ সালে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, বাঙালি লেখক, ইতিহাসবেত্তা ও ভারততত্ত্ববিদ জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালে লুডোভিকো ইনাউডি, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার জন্মগ্রহণ করেন।
১৯৬৬ সালে ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালে খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরবের ফুটবলার জন্মগ্রহণ করেন।
১৯৯১ সালে আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার জন্মগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েব সাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েব সাইটে বিকেল ৩টায় এই ফল প্রকাশিত হবে।
রোববার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েব সাইট https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল। এই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে এশিয়া কাপ রাইজিং স্টারসে অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচও রয়েছে এই দিনে।
ওয়েলিংটন টেস্ট: ৫ম দিন
নিউজিল্যান্ড–ভারত
ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
সেঞ্চুরিয়ন টেস্ট: ১ম দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা, টি স্পোর্টস
এশিয়া কাপ রাইজিং স্টারস
বাংলাদেশ ‘এ’–শ্রীলঙ্কা ‘এ’
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ২
অ–১৭ বিশ্বকাপ ফুটবল
স্পেন–ফিজি
সন্ধ্যা ৬.৩০ মি., ডিএজেডএন
ইতালি–আইভরিকোস্ট
রাত ৮.৩০ মি., ডিএজেডএন
মরক্কো–চীন
রাত ৯টা, ডিএজেডএন
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড–এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
লেভান্তে–এলচে
রাত ২টা, টি স্পোর্টস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ঘোষিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজ স্বর্ণ বিক্রি হবে।
আজ ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সারা দেশের জুয়েলারি দোকানগুলো এই দর অনুসরণ করে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ১৬ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, যা প্রতি গ্রামে ১৫ হাজার ৯৬৫ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা, প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা এবং প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত শনিবার ২১ নভেম্বর স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমে গিয়েছিল। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা নিচে নেমেছিল। ওই মাসে একবার ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দামে বিক্রি হচ্ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে চিহ্নিত হয়। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর মাস থেকে টানা দাম কমছে। সে ধারায় গত শনিবার তা ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় অনুষ্ঠিত এক মিলনমেলায় অংশগ্রহণ করেছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আনসারী পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজনের ব্যবস্থা করেন।
এ মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান।
মুশফিকুল ফজল আনসারী, যিনি সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে একটি পরিচিত নাম। সাংবাদিক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে উঠে আসত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র।
বর্তমানে তিনি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ