প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় অনুষ্ঠিত এক মিলনমেলায় অংশগ্রহণ করেছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আনসারী পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজনের ব্যবস্থা করেন।
এ মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান।
মুশফিকুল ফজল আনসারী, যিনি সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে একটি পরিচিত নাম। সাংবাদিক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে উঠে আসত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র।
বর্তমানে তিনি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন