ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আজ প্রকাশ


এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আজ প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েব সাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েব সাইটে বিকেল ৩টায় এই ফল প্রকাশিত হবে।

রোববার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েব সাইট https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল। এই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ নভেম্বর বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্টসহ খেলার সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


২৩ নভেম্বর বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্টসহ খেলার সূচি প্রকাশ

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে এশিয়া কাপ রাইজিং স্টারসে অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচও রয়েছে এই দিনে।

ওয়েলিংটন টেস্ট: ৫ম দিন

নিউজিল্যান্ড–ভারত

ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

সেঞ্চুরিয়ন টেস্ট: ১ম দিন

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা

দুপুর ২টা, টি স্পোর্টস

এশিয়া কাপ রাইজিং স্টারস

বাংলাদেশ ‘এ’–শ্রীলঙ্কা ‘এ’

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ২

অ–১৭ বিশ্বকাপ ফুটবল

স্পেন–ফিজি

সন্ধ্যা ৬.৩০ মি., ডিএজেডএন

ইতালি–আইভরিকোস্ট

রাত ৮.৩০ মি., ডিএজেডএন

মরক্কো–চীন

রাত ৯টা, ডিএজেডএন

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড–এভারটন

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

লেভান্তে–এলচে

রাত ২টা, টি স্পোর্টস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ নভেম্বর ২০২৬: স্বর্ণের দাম অপরিবর্তিত, ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


২৩ নভেম্বর ২০২৬: স্বর্ণের দাম অপরিবর্তিত, ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ঘোষিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজ স্বর্ণ বিক্রি হবে।

আজ ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সারা দেশের জুয়েলারি দোকানগুলো এই দর অনুসরণ করে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ১৬ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, যা প্রতি গ্রামে ১৫ হাজার ৯৬৫ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা, প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা এবং প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, গত শনিবার ২১ নভেম্বর স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমে গিয়েছিল। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা নিচে নেমেছিল। ওই মাসে একবার ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দামে বিক্রি হচ্ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে চিহ্নিত হয়। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর মাস থেকে টানা দাম কমছে। সে ধারায় গত শনিবার তা ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় অনুষ্ঠিত এক মিলনমেলায় অংশগ্রহণ করেছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আনসারী পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজনের ব্যবস্থা করেন।

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান।

মুশফিকুল ফজল আনসারী, যিনি সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে একটি পরিচিত নাম। সাংবাদিক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে উঠে আসত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র।

বর্তমানে তিনি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ১৫৫

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। রাজধানী ঢাকা, বৃষ্টির কারণে কিছুটা দূষণ মুক্ত ছিল, তবে আজ আবারও দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৫৫। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে। গতকাল রোববার (২২ নভেম্বর) এই স্কোর ছিল ১১৭।

পাকিস্তানের লাহোর সোমবার বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ভারতের রাজধানী দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা মুম্বাইয়ের স্কোর ১৭৪।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%