প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ঘোষিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজ স্বর্ণ বিক্রি হবে।
আজ ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সারা দেশের জুয়েলারি দোকানগুলো এই দর অনুসরণ করে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ১৬ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, যা প্রতি গ্রামে ১৫ হাজার ৯৬৫ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা, প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা এবং প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত শনিবার ২১ নভেম্বর স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমে গিয়েছিল। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা নিচে নেমেছিল। ওই মাসে একবার ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দামে বিক্রি হচ্ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে চিহ্নিত হয়। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর মাস থেকে টানা দাম কমছে। সে ধারায় গত শনিবার তা ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন