০৮:০৭ পি.এম
কুষ্টিয়ার মিরপুরে ধুবইল ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলার ধুবইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে মিরপুর থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধ দমনে মিরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
এতে উল্লেখযোগ্য যে, মাহাবুর রহমান মামুন ধুবইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন