ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
বাজিতপুরে

বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল ওয়াহাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন


বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল ওয়াহাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক সচিব আব্দুল ওয়াহাব আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাসমহলে ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।

সাবেক সচিব আব্দুল ওয়াহাব সংবাদ সম্মেলনে বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং নারী শিক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় তিনি কয়েক মাস ধরে বাজিতপুর-নিকলীর বিভিন্ন স্থানে জনগণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন।

সংবাদ সম্মেলনের পর, তিনি বাজিতপুর বাজারে এবং বিভিন্ন গ্রামে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদকের শোভাযাত্রা ও পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


বাজিতপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদকের শোভাযাত্রা ও পথসভা

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর পুত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন আজ শনিবার বিকাল ৩ টায় পৌর শহরের মোরগমহল থেকে হাজারো মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। পরে তিনি বাজিতপুরের বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশও করেন।

মামুন বলেন, "গত ১৫ বছর ফ্যাসীবাদ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যাসহ বিভিন্ন অনিয়ম করেছে"। তিনি বিভিন্ন সভায় এই বিষয়গুলো উল্লেখ করেন। এরপর বিকেল ৫টার দিকে নিকলী সদর, জারুইতলা, দামপাড়া, সিংপুরসহ বিভিন্ন ইউনিয়নে হোন্ডা শোভাযাত্রা নিয়ে জনগণের কাছে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য উপস্থাপন করেন।

নিকলী সদরে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, "আগামী বছরে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে"। তিনি উল্লেখ করেন, দল যাকে মনোনয়ন দেবে, তিনি তার পাশে নির্বাচনে কাজ করবেন। মামুন আরও জানান, তিনিও এই সংসদীয় আসনের একজন মনোনয়ন প্রার্থী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবি নিয়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি হলো ১০ম গ্রেডে বেতন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ শনিবার সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেয়।

বিকালে শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের পথযাত্রা শুরু হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

এছাড়া, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানি ছোড়ে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দু’জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।”

সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। পরে বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়।

শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তবে পুলিশের দাবি, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেড দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।”

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো-

১) ১০ম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন দেয়া।

২) শতভাগ বিভাগীয় পদোন্নতি।

৩) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক স্বৈরাচারের শাসনে নিরাপত্তাহীনতার কথা বললেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


পলাতক স্বৈরাচারের শাসনে নিরাপত্তাহীনতার কথা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “পলাতক স্বৈরাচারের শাসনামলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, ডান বা বাম, ভিন্ন দল-মতের কেউই নিরাপদ ছিল না।”

তিনি বলেন, “২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছিল, সেসব হামলাসহ দেশের কোথাও কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি। গত দেড় দশকে আমি ও আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় ও সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম, যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসাবাড়ি কিংবা উপাসনালয়ে সংঘটিত প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচার হয়। কিন্তু সেই দাবিগুলোর একটিও বাস্তবায়িত হয়নি, কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন করা হয়নি।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি মনে করে- ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু- কোনো নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একমাত্র ন্যায়বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”

তিনি উল্লেখ করেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার এক পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।”

বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়।”

তিনি বলেন, “বাংলাদেশের বিশাল এক সমস্যা যুবসমাজের বেকারত্ব। এই বেকারত্ব দূর করতে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়- এই পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।”

তারেক রহমান বলেন, “বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ ও খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল। আর এসবের মূল কারণ ছিল দেশে আইনের শাসন না থাকা।”

তিনি বলেন, “ফ্যাসিবাদের শাসনামলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল বাঁচার জন্য, আজ পতিত পরাজিত সেই ফ্যাসিবাদী অপশক্তিও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।”

তারেক রহমান আরও বলেন, “৫ আগস্টের পতিত পরাজিত অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা ও বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল। ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমরেড আবদুস সাত্তার খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


কমরেড আবদুস সাত্তার খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক ফেডারেশনের (বিকেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি, খাসজমি আন্দোলনের কিংবদন্তি নেতা এবং মুক্তিযোদ্ধা কমরেড আবদুস সাত্তার খানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ সম্মেলন কক্ষে, ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০ এ একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভাটি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. এ. এম. ফয়েজ হোসেন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন, ইনসিডিন বাংলাদেশের গবেষক অ্যাডভোকেট রফিকুল আলম ও মুশফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শামীম আরা, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি আক্তার, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরকার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেহেনা বেগম, কেন্দ্রীয় নেতা শাহ আলম এবং ঢাকা মহানগর সভাপতি শাহাবুদ্দিন মাতুব্বর প্রমুখ।

১৯২৩ সালে পটুয়াখালীর দশমিনা উপজেলার এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করলেও কমরেড আবদুস সাত্তার খান শোষিত-নিপীড়িত ভূমিহীন কৃষকদের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। আশির ও নব্বইয়ের দশকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কৃষক ফেডারেশন ঐতিহাসিক খাসজমি দখল আন্দোলন সংগঠিত করে, যার ফলে হাজার হাজার ভূমিহীন কৃষক জমির অধিকার লাভ করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি রফিক বাহিনী গঠন করে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। জেলা পর্যায়ে গঠিত সাত সদস্যবিশিষ্ট সংগ্রাম কমিটির অন্যতম সদস্য হিসেবে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধা হয়েও তিনি কখনো নিজের ভূমিকা নিয়ে অহংকার করেননি; বরং নিঃস্বার্থভাবে আজীবন কৃষক মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।

কমরেড বদরুল আলম বলেনঃ “কমরেড আবদুস সাত্তার খান কেবল একজন কৃষক নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের কৃষক-শ্রমিক আন্দোলনের দিকনির্দেশক ও বিপ্লবী শিক্ষক। তাঁর নেতৃত্ব, সংগঠনশক্তি এবং সমাজতান্ত্রিক চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। আজ যখন কৃষিজমি কর্পোরেট দখল, জলবায়ু বৈষম্য ও বৈশ্বিক পুঁজিবাদী লুণ্ঠনের শিকার, তখন তাঁর আহ্বান ‘চাষির হাতে জমি দাও’ ও ‘খাদ্য অধিকার প্রতিষ্ঠা করো’ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”

বক্তারা বলেনঃ কমরেড আবদুস সাত্তার খানের জীবন ও সংগ্রাম বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। তিনি মাঠে-ময়দানে কৃষকদের সংগঠিত করে খাসজমি আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিয়েছিলেন। আজ তাঁকে স্মরণ করা মানে কৃষক-শ্রমিক ঐক্যের রাজনীতি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও বিপ্লবী পরিবর্তনের সংগ্রামে নতুন অঙ্গীকার করা।

সভা শেষে বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর দেখানো পথে কৃষক মুক্তি ও সমাজতান্ত্রিক পরিবর্তনের লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%