মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৬ এম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “পলাতক স্বৈরাচারের শাসনামলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, ডান বা বাম, ভিন্ন দল-মতের কেউই নিরাপদ ছিল না।”
তিনি বলেন, “২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছিল, সেসব হামলাসহ দেশের কোথাও কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি। গত দেড় দশকে আমি ও আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় ও সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম, যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসাবাড়ি কিংবা উপাসনালয়ে সংঘটিত প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচার হয়। কিন্তু সেই দাবিগুলোর একটিও বাস্তবায়িত হয়নি, কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন করা হয়নি।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি মনে করে- ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু- কোনো নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একমাত্র ন্যায়বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
তিনি উল্লেখ করেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার এক পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।”
বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়।”
তিনি বলেন, “বাংলাদেশের বিশাল এক সমস্যা যুবসমাজের বেকারত্ব। এই বেকারত্ব দূর করতে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়- এই পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।”
তারেক রহমান বলেন, “বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ ও খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল। আর এসবের মূল কারণ ছিল দেশে আইনের শাসন না থাকা।”
তিনি বলেন, “ফ্যাসিবাদের শাসনামলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল বাঁচার জন্য, আজ পতিত পরাজিত সেই ফ্যাসিবাদী অপশক্তিও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।”
তারেক রহমান আরও বলেন, “৫ আগস্টের পতিত পরাজিত অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা ও বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল। ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।
এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষক ফেডারেশনের (বিকেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি, খাসজমি আন্দোলনের কিংবদন্তি নেতা এবং মুক্তিযোদ্ধা কমরেড আবদুস সাত্তার খানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ সম্মেলন কক্ষে, ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০ এ একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভাটি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. এ. এম. ফয়েজ হোসেন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন, ইনসিডিন বাংলাদেশের গবেষক অ্যাডভোকেট রফিকুল আলম ও মুশফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শামীম আরা, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি আক্তার, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরকার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেহেনা বেগম, কেন্দ্রীয় নেতা শাহ আলম এবং ঢাকা মহানগর সভাপতি শাহাবুদ্দিন মাতুব্বর প্রমুখ।
১৯২৩ সালে পটুয়াখালীর দশমিনা উপজেলার এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করলেও কমরেড আবদুস সাত্তার খান শোষিত-নিপীড়িত ভূমিহীন কৃষকদের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। আশির ও নব্বইয়ের দশকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কৃষক ফেডারেশন ঐতিহাসিক খাসজমি দখল আন্দোলন সংগঠিত করে, যার ফলে হাজার হাজার ভূমিহীন কৃষক জমির অধিকার লাভ করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি রফিক বাহিনী গঠন করে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। জেলা পর্যায়ে গঠিত সাত সদস্যবিশিষ্ট সংগ্রাম কমিটির অন্যতম সদস্য হিসেবে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধা হয়েও তিনি কখনো নিজের ভূমিকা নিয়ে অহংকার করেননি; বরং নিঃস্বার্থভাবে আজীবন কৃষক মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।
কমরেড বদরুল আলম বলেনঃ “কমরেড আবদুস সাত্তার খান কেবল একজন কৃষক নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের কৃষক-শ্রমিক আন্দোলনের দিকনির্দেশক ও বিপ্লবী শিক্ষক। তাঁর নেতৃত্ব, সংগঠনশক্তি এবং সমাজতান্ত্রিক চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। আজ যখন কৃষিজমি কর্পোরেট দখল, জলবায়ু বৈষম্য ও বৈশ্বিক পুঁজিবাদী লুণ্ঠনের শিকার, তখন তাঁর আহ্বান ‘চাষির হাতে জমি দাও’ ও ‘খাদ্য অধিকার প্রতিষ্ঠা করো’ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”
বক্তারা বলেনঃ কমরেড আবদুস সাত্তার খানের জীবন ও সংগ্রাম বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। তিনি মাঠে-ময়দানে কৃষকদের সংগঠিত করে খাসজমি আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিয়েছিলেন। আজ তাঁকে স্মরণ করা মানে কৃষক-শ্রমিক ঐক্যের রাজনীতি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও বিপ্লবী পরিবর্তনের সংগ্রামে নতুন অঙ্গীকার করা।
সভা শেষে বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর দেখানো পথে কৃষক মুক্তি ও সমাজতান্ত্রিক পরিবর্তনের লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোঃ নূর মোর্শেদকে সভাপতি, মোঃ মোস্তফাকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মোঃ আক্কাস আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, বিশিষ্ট কলামিস্ট কালাম ফয়েজীসহ ভোলা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মন্তব্য করেন, দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের নতুন নেতৃত্ব আগামীতে ভোলা জেলার সকল উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সংগঠনের পূর্বঘোষিত ১৩দফা দাবি বাস্তবায়নের জন্য ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার, সহ-সভাপতি মোঃ শফিকুল আলম বাবুল, মোঃ বাবুল সিকদার, মোঃ নাহিদুল ইসলাম শান্ত, মোঃ সেলিম রেজা, মোঃ শহীদ হাওলাদার, মোঃ জবিউল্লাহ বাপ্পি, মোঃ সার্জেন্ট শহিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ তামিম সিকদার, মোঃ মাহে আলম মাহাবুব, মোঃ কামরুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহবুদ্দিন সিহাব, মোঃ সুমন, মোঃ আলাউদ্দিন আলী, মোঃ নাসির উদ্দিন, মোঃ মিরাজ মুন্সী অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ সবুজ, মোঃ সাগর, মোঃ ফিরোজ মিয়া, এ্যাড. মোঃ ইউসুফ হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মোঃ সবুর খান, খাদিজা বেগম, মোসাঃ শারমিন আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইয়েদ হারুন আবির, মোঃ শাহীন, মোঃ হুমায়ুন কবির জাহিদ, মোঃ জাহিদুল আলম, মোঃ জাবির হোসেন, মোঃ সামসুদ্দিন, মোঃ শরীফ, মোঃ রাসেল ফরাজী, মোঃ আকবর হোসেন, মোঃ আল মামুন শেখ, সাব্বির আলম চৌধুরী, আমির হোসেন রকি, মোঃ নাসির উদ্দিন, মোঃ মিরাজ মুন্সী, মোঃ সবুজ, মোঃ সাগর, মোঃ ফিরোজ মিয়া, এ্যাড. মোঃ ইউসুফ হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মোঃ সবুর খান, খাদিজা বেগম, মোসাঃ শারমিন আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইয়েদ হারুন আবির, মোঃ শাহীন, মোঃ হুমায়ুন কবির জাহিদ, মোঃ জাহিদুল আলম, মোঃ জাবির হোসেন, মোঃ সামসুদ্দিন, মোঃ শরীফ, মোঃ রাসেল ফরাজী, মোঃ আকবর হোসেন, মোঃ আল মামুন শেখ, সাব্বির আলম চৌধুরী, আমির হোসেন রকি, মোঃ শাহিন, জসিম উদ্দিন অন্তর্ভুক্ত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. পনির খন্দকার, যিনি রাজধানী টিভির টংঙ্গী, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা প্রতিনিধি, তার পিতা মোহাম্মদ হোসেন খন্দকার (৮৭) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার সকালে স্থানীয় ভাদার্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান। জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাই জাকির হোসেন খন্দকার, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌরসভার সভাপতি মো. রেজাউল করিম, পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল্লাহ্ মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান (মিন্টু), মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক মো. পনির খন্দকার এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
জানাজায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), সদস্য সচিব সাইফুল ইসলাম (সুমন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি নায়েবুর রহমান (মাসুদ), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), উপজেলা জাসাস এর আহ্বায়ক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু, যুগ্ম আহ্বায়ক বাদল ফকির, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসুল্লী সাধারণ।
মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, জাসাস গাজীপুর জেলা কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার এবং থানায় অভিযোগের প্রেক্ষিতে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের মিলনায়তনে।
স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব। গত ০৪ নভেম্বর কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর থেকে আসা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক মোজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেন কাপাসিয়া থানায়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, ওই দিন আমার স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন। তিনি উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত রাজনৈতিক সমাবেশে ছিলেন।
এছাড়া, উক্ত রাজনৈতিক সমাবেশে স্ব-শরীরে উপস্থিত থেকে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক আইডিতে) লাইভ ভিডিও শেয়ার করেন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নন। তথ্য যাচাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামীকে আসামী করা হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলা মামলার শিকার হয়েছেন।
এছাড়া, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার স্বামী এবং আমার পরিবারের মানহানি ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। আমি আমার স্বামীর বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যবিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি, আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত পূর্বক ন্যায় বিচার করা হোক এবং আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হোক।
কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিতাভ জানান, এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পরপরই জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, কাপাসিয়ার ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয়, মূলত জোতভূমি থেকে গাছগুলো কর্তন করা হয়েছে। এর আগে আমরা জরিপ করেছি এবং আজও জরিপ করে নিশ্চিত হয়েছি। মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নই। স্বল্পসংখ্যক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজসম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত। বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন নামক শব্দটি ব্যবহার করা হয়েছে, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশা করি মহান আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের বোধশক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়েত দান করবেন। জনস্বার্থে ফেসবুকে সবাই বিষয়টি শেয়ার করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ