মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৪ এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করার অভিযোগে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে। ৮ নভেম্বর শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব। গত ০৪ নভেম্বর কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর থেকে আসা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক মোজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেন কাপাসিয়া থানায়।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ওই দিন তাঁর স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন। সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় রাজনৈতিক সমাবেশে উপস্থিত ছিলেন।
উক্ত রাজনৈতিক সমাবেশের লাইভ ভিডিও তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক আইডিতে) লাইভ শেয়ার করেন। এতে স্পষ্ট হয় যে, তাঁর স্বামী উক্ত ঘটনার সঙ্গে জড়িত নন।
তথ্য যাচাই-বাছাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে আসামী করা হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে।
তাঁর স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলার মামলার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে।
এতে তাঁর এবং পরিবারের মানহানি ঘটেছে এবং তাঁর স্বামীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক।
তিনি বলেন, “আমি আমার স্বামীর বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যবিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি করছি এবং আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।” কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক অমিতাভ জানান, এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে এবং মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম এই ঘটনার সঙ্গে জড়িত নন।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, কাপাসিয়ার ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয়, মূলত জোতভূমি থেকে গাছগুলো কর্তন করা হয়েছে।
এর আগেও আমরা জরিপ করেছি। আজও জরিপ করে নিশ্চিত হলাম।
মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, “আমরা আপনাদের প্রতিপক্ষ নই। স্বল্পসংখ্যক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজসম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর।
সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত। সেটা না করে বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন নামক শব্দটি ব্যবহার করেছেন, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
আশা করি মহান আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের বোধশক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়েত দান করবেন। জনস্বার্থে ফেসবুকে সবাই বিষয়টি শেয়ার করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক সচিব আব্দুল ওয়াহাব আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাসমহলে ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।
সাবেক সচিব আব্দুল ওয়াহাব সংবাদ সম্মেলনে বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং নারী শিক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় তিনি কয়েক মাস ধরে বাজিতপুর-নিকলীর বিভিন্ন স্থানে জনগণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনের পর, তিনি বাজিতপুর বাজারে এবং বিভিন্ন গ্রামে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর পুত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন আজ শনিবার বিকাল ৩ টায় পৌর শহরের মোরগমহল থেকে হাজারো মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। পরে তিনি বাজিতপুরের বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশও করেন।
মামুন বলেন, "গত ১৫ বছর ফ্যাসীবাদ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যাসহ বিভিন্ন অনিয়ম করেছে"। তিনি বিভিন্ন সভায় এই বিষয়গুলো উল্লেখ করেন। এরপর বিকেল ৫টার দিকে নিকলী সদর, জারুইতলা, দামপাড়া, সিংপুরসহ বিভিন্ন ইউনিয়নে হোন্ডা শোভাযাত্রা নিয়ে জনগণের কাছে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য উপস্থাপন করেন।
নিকলী সদরে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, "আগামী বছরে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে"। তিনি উল্লেখ করেন, দল যাকে মনোনয়ন দেবে, তিনি তার পাশে নির্বাচনে কাজ করবেন। মামুন আরও জানান, তিনিও এই সংসদীয় আসনের একজন মনোনয়ন প্রার্থী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবি নিয়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি হলো ১০ম গ্রেডে বেতন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ শনিবার সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেয়।
বিকালে শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের পথযাত্রা শুরু হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
এছাড়া, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানি ছোড়ে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দু’জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।”
সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। পরে বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়।
শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তবে পুলিশের দাবি, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেড দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।”
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো-
১) ১০ম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন দেয়া।
২) শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “পলাতক স্বৈরাচারের শাসনামলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, ডান বা বাম, ভিন্ন দল-মতের কেউই নিরাপদ ছিল না।”
তিনি বলেন, “২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছিল, সেসব হামলাসহ দেশের কোথাও কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি। গত দেড় দশকে আমি ও আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় ও সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম, যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসাবাড়ি কিংবা উপাসনালয়ে সংঘটিত প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচার হয়। কিন্তু সেই দাবিগুলোর একটিও বাস্তবায়িত হয়নি, কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন করা হয়নি।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি মনে করে- ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু- কোনো নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একমাত্র ন্যায়বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
তিনি উল্লেখ করেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার এক পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।”
বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়।”
তিনি বলেন, “বাংলাদেশের বিশাল এক সমস্যা যুবসমাজের বেকারত্ব। এই বেকারত্ব দূর করতে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়- এই পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।”
তারেক রহমান বলেন, “বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ ও খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল। আর এসবের মূল কারণ ছিল দেশে আইনের শাসন না থাকা।”
তিনি বলেন, “ফ্যাসিবাদের শাসনামলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল বাঁচার জন্য, আজ পতিত পরাজিত সেই ফ্যাসিবাদী অপশক্তিও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।”
তারেক রহমান আরও বলেন, “৫ আগস্টের পতিত পরাজিত অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা ও বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল। ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।
এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ