প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করার অভিযোগে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে। ৮ নভেম্বর শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব। গত ০৪ নভেম্বর কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর থেকে আসা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক মোজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেন কাপাসিয়া থানায়।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ওই দিন তাঁর স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন। সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় রাজনৈতিক সমাবেশে উপস্থিত ছিলেন।
উক্ত রাজনৈতিক সমাবেশের লাইভ ভিডিও তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক আইডিতে) লাইভ শেয়ার করেন। এতে স্পষ্ট হয় যে, তাঁর স্বামী উক্ত ঘটনার সঙ্গে জড়িত নন।
তথ্য যাচাই-বাছাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে আসামী করা হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে।
তাঁর স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলার মামলার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে।
এতে তাঁর এবং পরিবারের মানহানি ঘটেছে এবং তাঁর স্বামীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক।
তিনি বলেন, “আমি আমার স্বামীর বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যবিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি করছি এবং আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।” কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক অমিতাভ জানান, এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে এবং মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম এই ঘটনার সঙ্গে জড়িত নন।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, কাপাসিয়ার ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয়, মূলত জোতভূমি থেকে গাছগুলো কর্তন করা হয়েছে।
এর আগেও আমরা জরিপ করেছি। আজও জরিপ করে নিশ্চিত হলাম।
মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, “আমরা আপনাদের প্রতিপক্ষ নই। স্বল্পসংখ্যক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজসম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর।
সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত। সেটা না করে বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন নামক শব্দটি ব্যবহার করেছেন, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
আশা করি মহান আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের বোধশক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়েত দান করবেন। জনস্বার্থে ফেসবুকে সবাই বিষয়টি শেয়ার করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন