ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রাজবাড়ীতে শুরু হলো জাতীয় যুব সপ্তাহের নানা আয়োজন


রাজবাড়ীতে শুরু হলো জাতীয় যুব সপ্তাহের নানা আয়োজন

রাজবাড়ী, ১ নভেম্বর ২০২৬ : আজ ১ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। এই বিশেষ দিবস উপলক্ষে সরকার সাত দিনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে জাতীয় যুব সপ্তাহ উদযাপন করা হচ্ছে। রাজবাড়ীতে আজ জাতীয় যুব সপ্তাহের প্রথম দিনটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে পুনরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন: শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, পুলিশ ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন: শিমুল বিশ্বাস

পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, রাজবাড়ীর জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন এবং সিভিল সার্জন ড. এস এম মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জি এবং সঞ্চালনায় ছিলেন অধিদপ্তরের ইলেকট্রনিকস প্রশিক্ষক মো. কায়কোবাদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. মোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১১ জন যুবকের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, জলাশয় ও খাল-বিল পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হবে।

জেলা পুলিশ সুপার বলেন, মাদক জীবনকে বেসামাল করে দেয়। যুবকদের এ ধ্বংসের হাত থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ আত্মগর্বী প্রতিষ্ঠান গঠনে বলিষ্ঠ যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

জেলা সিভিল সার্জন ড. এস এম মাসুদ বলেন, যুবরাই দেশের চালনা শক্তি। দেশের যুবকদের মাদকের হাত থেকে বাঁচাতে তিনি সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যুবকদের যৌবনকে কাজে লাগাতে হবে। সরকার দেশের যুবকদের প্রশিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি এসব প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান।

যুবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে। তবেই জীবনে সাফল্য আসবে এবং দেশ গড়ার কাজও করা হবে।

আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার দাবি, কিয়েভের তেল শোধনাগারে আঘাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার দাবি, কিয়েভের তেল শোধনাগারে আঘাতের অভিযোগ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর পূর্বাঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রোববার এই তথ্য প্রকাশ করা হয় রাশিয়ার পক্ষ থেকে।

ইউক্রেনের দাবি অনুযায়ী, তারা রাশিয়ার একটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন এক বিবৃতিতে উল্লেখ করেন, রাতভর এবং রোববার সকালেও ওই অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এ সময় শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কস্তোভো জেলার একটি শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তবে গভর্নর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির ধরণ বা সেখানে পরিচালিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ গ্রেফতার, ১৯ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ গ্রেফতার, ১৯ মামলা দায়ের

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮, লালবাগ বিভাগ থেকে ৫৭, ওয়ারী বিভাগ থেকে ৫৩, মতিঝিল বিভাগ থেকে ৪০, তেজগাঁও বিভাগ থেকে ৬৬, মিরপুর বিভাগ থেকে ১২৭, গুলশান বিভাগ থেকে ৫০, উত্তরা বিভাগ থেকে ৬৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইলফোন, নগদ ২৪ হাজার ৭০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বী ইলিয়ানা ও আন্দ্রে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বী ইলিয়ানা ও আন্দ্রে

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বুলগেরিয়ায় রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা কৃষ্ণসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে বিপরীত দৃষ্টিভঙ্গি নিয়ে দুই প্রার্থীর মধ্যে এই নির্বাচনকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ব্যাংকার আন্দ্রে গিউরভ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইয়োতোভা মস্কোর সঙ্গে সংলাপের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন। অপরদিকে, গিউরভ পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর সমর্থন লাভ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটানে ‘মাইন্ডফুলনেস সিটি’ গড়ে তোলার অংশে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


ভুটানে ‘মাইন্ডফুলনেস সিটি’ গড়ে তোলার অংশে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণ

ঢাকস, ১ নভেম্বর, ২০২৬ : অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে ‘মাইন্ডফুলনেস সিটি’ গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে ভুটানে রবিবার এক দিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণে অংশ নিয়েছেন কয়েক দশ হাজার স্বেচ্ছাসেবী।

ভুটানের গেলেফু থেকে এএফপি জানায়, হিমালয় অঞ্চলে প্রচলিত পবিত্র বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন হিসেবে এসব স্তূপের প্রতিটির উচ্চতা ১৫ মিটার বা প্রায় ৪৯ ফুট। ভারত সীমান্তের নিকটবর্তী ভবিষ্যৎ গেলেফু মাইন্ডফুলনেস সিটির নির্ধারিত এলাকায় নদীর তীর বরাবর ১২ কিলোমিটার বা প্রায় সাড়ে সাত মাইলজুড়ে স্তূপগুলো নির্মাণ করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, মধ্যরাতের পর কাজ শুরু করে এক দিনের মধ্যে ১০৮টি স্থাপনার নির্মাণে ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। তাঁদের ভাষায়, এটি ছিল ‘প্রার্থনার এক বাস্তব রূপ’ বলে উল্লেখ করা হয়।

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত ভুটানের জনসংখ্যা আট লাখের কিছু কম। দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা ‘সামগ্রিক জাতীয় সুখ’কে অগ্রাধিকার দেওয়ার নীতির জন্য পরিচিত।

ভুটান আশা করছে, নতুন এ নগরী দেশের অর্থনীতিকে গতিশীল করবে এবং আরও বেশি তরুণকে দেশে থাকতে উৎসাহিত করবে। একই সঙ্গে টেকসই ব্যবসা, সবুজ প্রযুক্তি, শিক্ষা, পর্যটন ও আর্থিক সেবা খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রয়েছে।

রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ২০২৪ সালে রাজকীয় সনদের মাধ্যমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রতিষ্ঠা করেন। সে সময় তিনি এর উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন, ‘একটি প্রাণবন্ত অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা’।

ভুটান বর্তমানে জন্মহার হ্রাস এবং উন্নত সুযোগের সন্ধানে তরুণদের বিদেশে চলে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

তরুণ ভুটানিদের কর্মসংস্থানে সহায়তাকারী সংস্থা অর্গানাইজেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্টের প্রধান ৬৫ বছর বয়সী নিমা গেলতশেন বলেন, ‘এই উপলক্ষ প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।’

২০১৭ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, শান্ত ও নিরিবিলি গেলেফু শহরের জনসংখ্যা ১০ হাজারেরও কম।

আয়োজকদের হিসাব অনুযায়ী, বৌদ্ধ ঐতিহ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ ১০৮ সংখ্যার প্রতীকী তাৎপর্য বহনকারী স্তূপগুলোর সম্মিলিত উচ্চতা মিসরের গিজার গ্রেট পিরামিডের উচ্চতার ১০ গুণেরও বেশি। এগুলো নির্মাণে আনুমানিক ২ কোটি ১০ লাখ ডলার ব্যয় হয়েছে।

তবে ভুটান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণ করতে পারবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে।

এদিকে, বন্দর থেকে বিদ্যুৎ খাত পর্যন্ত বিস্তৃত ব্যবসায়িক গোষ্ঠীর প্রধান ভারতীয় ধনকুবের গৌতম আদানি জানুয়ারিতে গেলেফু মাইন্ডফুলনেস সিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হন।

প্রকল্প এলাকাটিকে ভারতের প্রতিবেশী আসাম রাজ্যের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৯ সালে সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির সঙ্গে ভুটানের ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত উচ্চাভিলাষী পরিকল্পনারও যোগসূত্র রয়েছে। দেশটি উদ্বৃত্ত জলবিদ্যুৎ ব্যবহার করে বিটকয়েন মাইনিং করছে এবং নগরীর উন্নয়নে ডিজিটাল সম্পদ ব্যবহারের অঙ্গীকার করেছে।

রবিবারের অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা বিষ্ণু মায়া মোকতাং নতুন মাইন্ডফুলনেস সিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

৫৬ বছর বয়সী মোকতাং এএফপিকে বলেন, ‘আমি আশা করি, শহরটি দেখতে পাওয়ার মতো দীর্ঘ জীবন পাব।’

তিনি আরও বলেন, ‘আমার মা-বাবা অল্প বয়সে মারা গেছেন। তাদের পক্ষে কখনো এই শহর দেখে পাওয়া সম্ভব ছিল না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%