ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরে মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতিমূলক সভা


যশোরে মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতিমূলক সভা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে যশোরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার দেশের মানুষের জন্য যা ভালো, তা-ই করবে এবং মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে। তিনি উল্লেখ করেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকবেন এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন তার সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসবেন বলে জানা গেছে। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে উল্লেখ রয়েছে। এছাড়া, দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখ খানের সাহায্যের প্রস্তাবে শরদ পাওয়ারের পাশে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


শাহরুখ খানের সাহায্যের প্রস্তাবে শরদ পাওয়ারের পাশে দাঁড়ালেন

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন বলিউড অভিনেতা শরদ পাওয়ার। নির্মাতা মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি অর্জন করেন।

তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ সিনেমার মাধ্যমে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজ করার ফলে তার পরিচিতি আরও বৃদ্ধি পায়। বর্তমানে এই অভিনেতার জীবনে একটি কঠিন সময় চলছে। দীর্ঘদিন ধরে তার কোনো কাজ নেই। এ পরিস্থিতিতে শরদ পাওয়ার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।

একসময়ের জনপ্রিয় এই অভিনেতা আকুতি জানিয়ে ভিডিওটি প্রকাশ করেন। তার সেই আবেদনটি দেখে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন। এবার শাহরুখ খানও তার ডাকে সাড়া দিয়েছেন।

সম্প্রতি শরদ পাওয়ার জানিয়েছেন, কাজের জন্য ভিডিও প্রকাশ করার পর শাহরুখ খান তাকে ফোন করেন। এ সময় বাদশাহ শাহরুখ খান তাকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেন।

শরদ পাওয়ার বলেন, ‘শাহরুখ খান বলেছেন— তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ তিনি আরও জানান, শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন। শাহরুখের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল এবং শরদ পাওয়ার খানকে প্রশংসা করে বলেন, তিনি অনেক বড়মাপের মানুষ।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে শরদ পাওয়ার অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান। এ নিয়ে তার শারীরিক ও আর্থিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

/খোরশেদ আলম শিমুল/

চট্টগ্রাম (উত্তর), ২১ নভেম্বর, ২০২৬ : শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়ে গেছে।

এ ব্যতিক্রমী মচমচে এবং সুস্বাদু জিলাপি উত্তর চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে মহিলারা ঘরোয়াভাবে চালের জিলাপি তৈরি ও পরিবেশন করে আসছেন। এছাড়া, শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলের সময় বিভিন্ন মেলায় এই জিলাপির বিক্রি হয়ে থাকে। বর্তমানে, জিলাপিটি হাটহাজারী পৌরসদর এবং বেশ কয়েকটি হাটবাজারে জমজমাট বিক্রি হচ্ছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি জিলাপি বিক্রি হচ্ছে।

যেসব বাজারে জিলাপি বিক্রি হয় তা হলো: হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জন, হাটহাজারী বাজারে ৬ জন এবং কাটিরহাট বাজারে ১ জন জিলাপি তৈরির কারিগর সকালের শুরু থেকে গভীর রাত পর্যন্ত জিলাপি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীতের আগমনের সাথে সাথে জিলাপির চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং কম পরিশ্রম ও পুঁজি খাটিয়ে ভালো আয় হচ্ছে বলে মৌসুমী ফল বিক্রেতারা জিলাপি তৈরিতে আগ্রহী হয়ে উঠেছেন।

চালের জিলাপি তৈরির উপকরণ সম্পর্কে জানা গেছে যে, এটি চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট প্রস্তুত করা হয়। একটি কাপড়ে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লাল হয়ে আসলে তা গুড়ের মিঠাতে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন প্রায় এক কেজি হয়ে থাকে।

গত বছর জিলাপির দাম ছিল ১২০ টাকা প্রতি কেজি। তবে, বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে প্রতি কেজি জিলাপি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে হাটহাজারী বাসস্টেশন এলাকার জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু এবং সরকারহাট বাজারের মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সাথে কথা হলে তারা বাসস’কে জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা তৈরি করতে কূল পাচ্ছেন না।

হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউসুফ বাসস’কে জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি জিলাপি বিক্রি করেন। এই কাজে তার সাথে ২ জন স্টাফ সহযোগিতা করে। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, ৮০ কেজি কেরোসিন এবং ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। স্টাফসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি জানান, "১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি। যতক্ষণ বানানো যাচ্ছে, ততক্ষণই বিক্রি হচ্ছে।"

জিলাপি ক্রেতা মো. হোসেন বাসস’কে বলেন, "হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাধু এই জিলাপি খেতে বেশ মজা এবং পরিবারের সবাই, বিশেষ করে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই আমি সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই উদ্যোগ আয়বৈষম্য কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে গ্রহণ করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ পাওয়ার প্রক্রিয়াকে সহজতর করা এবং বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশের পরিবর্তে ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া, এসএমই ফাউন্ডেশনের সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনা কর্মসূচি গ্রহণের কথাও মন্ত্রী উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%