প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন বলিউড অভিনেতা শরদ পাওয়ার। নির্মাতা মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি অর্জন করেন।
তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ সিনেমার মাধ্যমে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজ করার ফলে তার পরিচিতি আরও বৃদ্ধি পায়। বর্তমানে এই অভিনেতার জীবনে একটি কঠিন সময় চলছে। দীর্ঘদিন ধরে তার কোনো কাজ নেই। এ পরিস্থিতিতে শরদ পাওয়ার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।
একসময়ের জনপ্রিয় এই অভিনেতা আকুতি জানিয়ে ভিডিওটি প্রকাশ করেন। তার সেই আবেদনটি দেখে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন। এবার শাহরুখ খানও তার ডাকে সাড়া দিয়েছেন।
সম্প্রতি শরদ পাওয়ার জানিয়েছেন, কাজের জন্য ভিডিও প্রকাশ করার পর শাহরুখ খান তাকে ফোন করেন। এ সময় বাদশাহ শাহরুখ খান তাকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেন।
শরদ পাওয়ার বলেন, ‘শাহরুখ খান বলেছেন— তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ তিনি আরও জানান, শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন। শাহরুখের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল এবং শরদ পাওয়ার খানকে প্রশংসা করে বলেন, তিনি অনেক বড়মাপের মানুষ।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে শরদ পাওয়ার অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান। এ নিয়ে তার শারীরিক ও আর্থিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন