১১:৫৭ এম
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি চূড়ান্ত হয়েছেন। কিয়ারা আদভানি নন, এই সিনেমার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা গত অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়া হয়। এরপর থেকেই দর্শক ও সিনেমাপাড়ায় শাকিবের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শুরুতে পাকিস্তানের বেশ কিছু জনপ্রিয় মুখের নাম শোনা যায়, যেমন—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম।
সম্প্রতি প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টে বলিউডের তারকা কিয়ারা আদভানিকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিবের বিপরীতে কিনজা হাশমির নামই চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন: রুনা লায়লার সংগীতজীবনের উদ্যাপনে মঞ্চ মাতালেন তারিক আনাম খান
ঢালিউডের মেগাস্টার শাকিব খানের দেশের ও বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের নায়িকাদের পর এবার তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।
কে এই কিনজা হাশমি?
২০১৪ সালে অভিনয়জগতে তার যাত্রা শুরু হয়। শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন কিনজা হাশমি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের নজর কাড়েন।
এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে কাজ করে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়েছে। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ
এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন