ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে


কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কাজ হারানোর ভয়ে তিনি অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। এমনকি, সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় তিনি কিছু কাজেও রাজি হয়েছেন, যেগুলোতে ব্যক্তিগতভাবে তাঁর আগ্রহ ছিল না।

রাধিকা আপ্তে ‘বদলাপুর’, ‘অন্ধা ধুন’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ এবং ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা তাঁর ক্যারিয়ারের অনিশ্চয়তা ও কাজ হারানোর ভয় নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, এক সময় যেকোনো মূল্যে কাজ পাওয়ার তাগিদ অনুভব করতেন। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে সেটি অন্য কারও হাতে চলে যাওয়ার কিংবা সফল হওয়ার আশঙ্কা তাঁকে ভাবিয়ে তুলত।

আরও পড়ুন: রুনা লায়লার সংগীতজীবনের উদ্‌যাপনে মঞ্চ মাতালেন তারিক আনাম খান

তবে সময়ের সঙ্গে তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বর্তমানে প্রয়োজন হলে তিনি কোনো কাজের প্রস্তাবে সহজেই ‘না’ বলতে পারেন। অতীতে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহের কারণে তিনি এমন কিছু প্রকল্পে যুক্ত হয়েছিলেন, যেগুলো এখন আর করতে চান না বলেও জানিয়েছেন।

মাতৃত্ব তাঁর জীবন ও পেশাগত সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে। সন্তান জন্মের পরপরই কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, মাতৃত্বের সময়টুকু উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সন্তানকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়।

রাধিকা জানিয়েছেন, সন্তান জন্মের পর শরীর আগের অবস্থায় ফিরতে তাঁর প্রায় দুই বছর সময় লেগেছে। এখন তিনি মনে করেন, একই পরিস্থিতিতে পড়লে সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিতেন।

অভিনেত্রী আরও বলেন, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই তাঁর কাছে শক্তির প্রকাশ। অতীতে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সম্মতি দিয়েছেন, যার জন্য পরে অস্বস্তিতে ভুগতে হয়েছে।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

এদিকে, নেটফ্লিক্সের নতুন নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’তে রাধিকার উপস্থিতি দেখা যাচ্ছে। সিরিজটিতে দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের চরিত্রে আগে তিনি অভিনয় করেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনকিলাবের সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিনের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


ইনকিলাবের সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিনের ইন্তেকাল

দৈনিক ইনকিলাবের হরিরামপুর উপজেলা সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে হরিরামপুরের বাল্লা ইউনিয়নের খেরুপাড়া অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, মো. জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জের সভাপতি এ এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক শাহীন তারেক।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


প্রধানমন্ত্রী: এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, অর্থনৈতিক উন্নয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ছাড়া সম্ভব নয়।

রোববার সকাল সোয়া ১০টার সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ড, ৩৯ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ড, ৩৯ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে অবস্থিত একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩৯ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। এ সময় ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়তে দেখা যায়। রোববারও কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল, যা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।

রিজকি দ্বিয়ান্তো বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে দোতলা বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই, নেই হতাহতের খবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


মুন্সীগঞ্জে দোতলা বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই, নেই হতাহতের খবর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি দোতলা টিনশেড বসতঘর অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ঘরের আসবাবপত্র সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর আবিরপাড়া পালবাড়ি এলাকায় বিষকরম পালের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা সম্ভব হয়।

তিনি আরও উল্লেখ করেন, ঘরটি কাঠ ও টিন দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%